Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাহুল এবার আর্জি জানালেন গুজরাত হাইকোর্টে, শুনানি কবে

দ্য ওয়াল ব্যুরো: মোদী পদবিধারীদের (Modi Surnam Debate) মানহানির মামলা থেকে রেহাই পেতে রাহুল গান্ধী (Rahul Gandhi) মঙ্গলবার আর্জি জানালেন গুজরাত হাইকোর্টে (Gujarat High Court)। কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার জানান, এই

রাহুল এবার আর্জি জানালেন গুজরাত হাইকোর্টে, শুনানি কবে

শেষ আপডেট: 25 April 2023 15:29

দ্য ওয়াল ব্যুরো: মোদী পদবিধারীদের (Modi Surnam Debate) মানহানির মামলা থেকে রেহাই পেতে রাহুল গান্ধী (Rahul Gandhi) মঙ্গলবার আর্জি জানালেন গুজরাত হাইকোর্টে (Gujarat High Court)। কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার জানান, এই ধরনের মামলায় সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। তবু শীর্ষ আদালত, আগে হাইকোর্টে মামলার শুনানির জন্য বলতে পারে ধরে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাহুলের তরফে হাইকোর্টে সাজা বাতিলের আর্জি জানানো হয়। সাজা বাতিল বা দু’বছরের কম কারাবাস হলেই কংগ্রেস নেতা তাঁর সাংসদ পদ ফিরে পাবেন। গত সপ্তাহে সুরাতের সেশন আদালত রাহুলের এই আর্জিই খারিজ করে দিয়ে নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখেছে। নিম্ন আদালত রাহুলকে মানহানির মামলায় সর্বোচ্চ সাজা হিসাবে দু'বছরের কারাদণ্ড দিয়েছে।

নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলেও সেশন আদালত রাহুল গান্ধীকে একটি বিষয়ে স্বস্তি দিয়েছে। জামিনের আবেদন নিয়ে চূড়ান্ত আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত তিনি মুক্ত। পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারবে না। রাহুলেরও আদালতে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই। অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছেন, মঙ্গলবার গুজরাত হাইকোর্টে মামলা দায়ের করলেও শুনানির বিষয়ে আদালত এখনও কিছু জানায়নি।

অমর্ত্য বাঙালি, তাই বিশ্বভারতীর হেনস্থার শিকার, অভিযোগ ব্রাত্যর


```