Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লাইভ: দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার লখনৌতে প্রিয়ঙ্কা, এয়ারপোর্ট থেকে ভাইবোনের রোড শো

দ্য ওয়াল ব্যুরো: শেষ বার লখনউ-র রাস্তায় কংগ্রেসকে নিয়ে এমন উন্মাদনা কবে হয়েছিল? মনে পড়ে? স্মরণকালের মধ্যে হাতড়েও পাওয়া যাবে না। সেই লখনউতে সোমবার যেন ঝড় উঠল! গোলাপি টি শার্ট পরা কংগ্রেস কর্মীরা যাকে বলছেন, আঁধি! তাঁদের সেই পছন্দের স্লো

লাইভ: দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার লখনৌতে প্রিয়ঙ্কা, এয়ারপোর্ট থেকে ভাইবোনের রোড শো

শেষ আপডেট: 10 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরোশেষ বার লখনউ-র রাস্তায় কংগ্রেসকে নিয়ে এমন উন্মাদনা কবে হয়েছিল?

মনে পড়ে? স্মরণকালের মধ্যে হাতড়েও পাওয়া যাবে না।

সেই লখনউতে সোমবার যেন ঝড় উঠল! গোলাপি টি শার্ট পরা কংগ্রেস কর্মীরা যাকে বলছেন, আঁধি! তাঁদের সেই পছন্দের স্লোগান,-প্রিয়ঙ্কা নেহি আঁধি হ্যায়, দুসরি ইন্দিরা গান্ধী হ্যায়!’

দিল্লিতে অনশনরত চন্দ্রবাবু নায়ডুর ধর্ণা মঞ্চে এ দিন সকালে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখান থেকে বেরিয়ে বোন তথা সর্বভারতীয় কংগ্রেসের তরফে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বঢড়া গান্ধী এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত অপর সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিয়ে রাহুল পৌঁছন লখনউ।

আর তার পর যা হল, সে তো নতুন ইতিহাস। মাইলফলক। এয়ারপোর্ট থেকে দলের রাজ্য দফতর জওহরভবন পর্যন্ত আগে থেকেই রোড শো করার কথা ছিল তাঁদের! কিন্তু শেষ পর্যন্ত যা শুরু হল, তাকে জনস্রোত বলাই যায়।

লখনউ বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ছোট সাদা বাসের মাথায় চড়েন রাহুল, প্রিয়ঙ্কা, জ্যোতিরাদিত্য, রাজ বব্বর। বিমানবন্দরের বাইরে তখনই থই থই ভিড়। কংগ্রেস নেতা কর্মী বোঝাই শয়ে শয়ে গাড়ি অপেক্ষা করছে। রাস্তা জুড়ে পতাকা হাতে কংগ্রেস কর্মীরা। রাস্তার ধারে উপচে পড়ছে জনতা। সঙ্গে পাল্লা দিয়ে বাজছে, ঢোল ও আনুসঙ্গিক বাদ্যি। রাহুল, প্রিয়ঙ্কার নামে উচ্চগ্রাম স্লোগানে কান পাতাই যেন দায়।

দেখুন সেই ছবি লখনউ থেকে লাইভ-


```