Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আমার সঙ্গে পাঁচ মিনিট তর্ক করুন, মোদীকে চ্যালেঞ্জ রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নিরাপত্তা ও রাফায়েল চুক্তি। এই দুই বিষয় নিয়ে মাত্র পাঁচ মিনিট তর্ক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, মোদীজি, আপনি বলেন, আপনার ছাতির মাপ ৫৬ ইঞ্চি। আমি আপ

আমার সঙ্গে পাঁচ মিনিট তর্ক করুন, মোদীকে চ্যালেঞ্জ রাহুলের

শেষ আপডেট: 7 February 2019 11:24

দ্য ওয়াল ব্যুরো : জাতীয় নিরাপত্তা ও রাফায়েল চুক্তি। এই দুই বিষয় নিয়ে মাত্র পাঁচ মিনিট তর্ক করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, মোদীজি, আপনি বলেন, আপনার ছাতির মাপ ৫৬ ইঞ্চি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আমার সঙ্গে তর্ক করুন। আমি সত্যিই আপনাকে চ্যালেঞ্জ করছি। রাহুলের দাবি, মোদী চ্যালেঞ্জ নিতে ভয় পান। তাঁর কথায়, আমি মোদীজিকে আহ্বান জানিয়েছিলাম, প্রকাশ্য মঞ্চে আমার সঙ্গে বিতর্কে বসুন। তিনি ভয় পাচ্ছেন। তিনি ডরপোক। আমি তাঁকে চিনতে পেরেছি। এদিন রাহুল কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রতিনিধিদের সঙ্গে সভা করেন। এর আগে রাফায়েল চুক্তি নিয়ে মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন রাহুল। এই সূত্রেই তিনি স্লোগান দিয়েছেন, চৌকিদার চোর হ্যায়। তাঁর অভিযোগ, মোদী সরকারের আমলে ফ্রান্সের একটি সংস্থার সঙ্গে রাফায়েল বিমান কেনার যে চুক্তি হয়েছিল, তা আদৌ স্বচ্ছ ছিল না। তাতে মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি অনিল অম্বানিকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। মোদীর বিরুদ্ধে দেশের নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করার অভিযোগ আনেন রাহুল। তাঁর কথায়, ওই প্রতিষ্ঠানগুলি কোনও দলের সম্পত্তি নয়। ওগুলি দেশের সম্পত্তি। কংগ্রেস বা যে কোনও দলই ক্ষমতায় থাকুক, তাদের দায়িত্ব হল ওই প্রতিষ্ঠানগুলি রক্ষা করা। বিজেপি মনে করে, তারা জাতির উর্ধ্বে। আর তিন মাস পরে তারা বুঝতে পারবে, জাতিই তাদের উর্ধ্বে। বুধবার রাহুল ওড়িশায় দলীয় কর্মীদের এক সভায় বলেন, আমরা কখনও কারও নামে মুর্দাবাদ স্লোগান দেব না। ওই ধরনের স্লোগান বিজেপি, আরএসএস দেয়। আমরা ভালোবাসা দিয়েই বিজেপিকে পরাজিত করব। এদিন রাহুল ন্যূনতম রোজগার নিশ্চয়তা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আমরা ক্ষমতায় এলে দেশের প্রত্যেক গরিব মানুষ সরাসরি লাভবান হবেন। তাঁর কথায়, ওই প্রকল্প নিয়ে আমরা ছ’মাস ধরে আলোচনা করেছি। আমরা ভাবলাম, নরেন্দ্র মোদী যদি তাঁর ১৫ জন শিল্পপতি বন্ধুকে সাড়ে তিন লক্ষ কোটি টাকা পাইয়ে দিতে পারেন, তাহলে কংগ্রেস দেশের গরিবদের ন্যূনতম রোজগারের গ্যারান্টি দিতে পারবে না কেন? ডোকলাম সংকট নিয়েও মোদীর সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, ভুটান সীমান্তে যখন আমাদের সেনা চিনের লালফৌজের মুখোমুখি দাঁড়িয়েছিল, তখন মোদী ছুটে গিয়েছিলেন বেজিং-এ। চিনা নেতৃত্বের সঙ্গে তিনি হাত জোড় করে কথা বলেছিলেন। চিনারা বুঝতে পেরেছিল, মিস্টার ৫৬ ইঞ্চি আসলে চার ইঞ্চিও নন।

```