Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে পারে ভারত! শক্তিশালী সাবমেরিনও আসবে নৌবাহিনীতে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সের সঙ্গে সমরাস্ত্রের সম্পর্ক মজবুত করছে ভারত। আবারও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান (Rafale Fighter jet) কিনছে মোদী সরকার। এবার ২৬টি যুদ্ধবিম

ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে পারে ভারত! শক্তিশালী সাবমেরিনও আসবে নৌবাহিনীতে

শেষ আপডেট: 10 July 2023 14:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সের সঙ্গে সমরাস্ত্রের সম্পর্ক মজবুত করছে ভারত। আবারও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান (Rafale Fighter jet) কিনছে মোদী সরকার। এবার ২৬টি যুদ্ধবিমান কেনার কথা। সেইসঙ্গে তিনটি সাবমেরিনও কিনতে চায় ভারত। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন্ন ফ্রান্স সফরেই চুক্তি সই হতে পারে দুই দেশের মধ্যে।

দিন কয়েক আগেই খবর মিলেছিল, ফ্রান্স ভারতের মাটিতেই ভারতের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করতে চায়। সংবাদমাধ্যম সূত্রে খরব, ফরাসি সংস্থা 'স্যাফরান'-কে সবুজ সংকেত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

ফ্রান্স সরকার ভারতকে কী প্রস্তাব (Rafale Fighter jet) দিয়েছে?

ভারতেই যুদ্ধবিমান তৈরি করতে চায় তারা। এই যুদ্ধবিমানের ইঞ্জিনটি তৈরি হবে এখানেই। তারজন্য যা প্রযুক্তির প্রয়োজন তা সাপ্লাই করবে স্যাফরান নামে এক ফরাসি সংস্থা। অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট-এ এই ইঞ্জিন ব্যবহার করা হবে।

আগামী ১৪ জুলাই বাস্তিল দিবস। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মোদী। শোনা যাচ্ছে, আগামী ১৩ জুলাই দু'দিনের সফরে ফ্রান্স উড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। সেদিন ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে প্যারিসে একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই এই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী বৃহস্পতিবারই বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক বসতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানরা ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। যদি সব ঠিক থাকে সেই বৈঠকেই এই যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।

কলকাতায় জাল ওষুধ, ড্রাগস কন্ট্রোলের অভিযানে বাজেয়াপ্ত ২ কোটি টাকার ‘বিষ’


```