Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঘিনির গলায় রেডিওকলার, রয়েছে উচ্চ ক্ষমতার ড্রোন ক্যামেরাও, তবু কেন কব্জা করা যাচ্ছে না?

শুরুর দিকে অনেকেই ভেবেছিলেন, আড়াই বছরের জিনাত কী আর খেলা দেখাবে। 

বাঘিনির গলায় রেডিওকলার, রয়েছে উচ্চ ক্ষমতার ড্রোন ক্যামেরাও, তবু কেন কব্জা করা যাচ্ছে না?

পুরুলিয়ার জঙ্গলে বাঘিনি-রাজ।

শেষ আপডেট: 26 December 2024 16:00

সুমন বটব্যাল

'শহর কলকাতা দিয়ে পুরুলিয়াকে গুলিয়ে ফেলবেন না! রাত যত বাড়ে ঠান্ডাও এখানে ততই বাড়ে, দুটো জ্যাকেট পরেও গতরাতে পাহাড়ের কোলে দাঁড়িয়ে রীতিমতো কাঁপতে হয়েছে।'- টেলিফোনের ওপার থেকে নাগাড়ে বলে গেলেন এক বনকর্তা।

ওড়িশার ময়ূরভঞ্জ থেকে পায়ে হেঁটে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাঁকড়াঝোড়-ময়ূরঝর্ণার জঙ্গলে ঘুরে গত শনিবার বান্দোয়ানের পাহাড়ে আস্তানা গেড়েছে বাঘিনি। প্রায় তখন থেকেই রাইকা পাহাড় সংলগ্ন রাহামদা গ্রামে ঘাঁটি গেড়েছেন বন দফতরের কর্তারা। শুরুর দিকে অনেকেই ভেবেছিলেন, আড়াই বছরের জিনাত কী আর খেলা দেখাবে। 

শুরুতে খাঁচায় এলাহি খাবারের আয়োজন করা হয়েছিল। সে আয়োজন এখনও রয়েছে।  জঙ্গলমহলে দাপিয়ে কাজ করা বনদফতরের স্পেশ্যাল টিমের পাশাপাশি বাঘিনিকে 'অ্যারেস্ট' করতে আনা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দক্ষ অফিসারদের। আনা হয়েছে অত্যাধুনিক ড্রোন ক্যামেরাও। তবু সবাইকে যেন নাকে দড়ি গিয়ে ঘোরাচ্ছে বাঘিনি! 

তাৎপর্যপূর্ণভাবে, মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে নিয়ে আসা এই বাঘিনির গলায় লাগানো রয়েছে উচ্চ ক্ষমতার রেডিওকলার। তবু কেন তাকে ধরা যাচ্ছে না?

বন দফতর সূত্রের খবর, গত ৬দিন ধরে বাঘিনি রাইকা পাহাড়-জঙ্গলের যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে সেখানে নেটওয়ার্কের সিগন্যাল খুবই দুর্বল, কিছু এলাকায় আবার নো নেটওয়ার্ক! ফলে বাঘিনির গলায় রেডিও কলার থাকলেও তা বিশেষ কাজে আসছে না। তারই জেরে বাঘিনির গতিবিধি জানতে গিয়ে বারে বারে হোঁচট খেতে হচ্ছে বনকর্তাদের।

বন দফতরের দক্ষিণ-পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার বলেন, "নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা রয়েছে। বাঘিনিকে বাগে আনতে ভিন্ন পরিকল্পনার কথাও ভাবা হয়েছে। তবে এ ব্যাপারে এখনই প্রকাশ্যে কিছু বলা যাবে না।"

ইতিমধ্যে বাঘিনির হাত থেকে গ্রামবাসী ও গবাদি পশুদের বাঁচাতে সুন্দরবনের স্টাইলে জাল দিয়ে ঘেরা হয়েছে রাইকা পাহাড় সংলগ্ন গ্রামটি। বন দফতরের পাশাপাশি পাহারায় নেমেছেন গ্রামবাসীরাও। তবে বাঘিনির 'খোঁজ' এখনও অধরায়।

এক বনকর্তার কথায়, "ক্যাট ফ্যামিলি  আইসোলেশন পছন্দ করে। রাইকা পাহাড়ের এই এলাকাটি বেশ নিরিবিলি। তার ওপর জঙ্গল থেকে নিজের মতো শিকারও করে নিচ্ছে। ফলে খাবারের টান না হওয়া পর্যন্ত বাঘিনি নিজের ডেরা থেকে খুব একটা নড়বে বলে মনে হচ্ছে না।"

অগত্যা, বাঘিনির খোঁজে একদা মাও-ভূমে 'অস্থায়ী অফিস'ই বানিয়ে ফেলেছে বন দফতর!


```