Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সংসদে পা রেখেই রচনা খুঁজে নিলেন মাস্টারমশাই! মিমি-নুসরতদের প্রসঙ্গ টেনে কী বললেন সুদীপ

সংসদে রচনার মাস্টারমশাই কে? বুধবার সংবাদমাধ্যমের কাছে নিজেই তা খোলসা করেছেন পর্দার 'দিদি নম্বর ওয়ান'।

সংসদে পা রেখেই রচনা খুঁজে নিলেন মাস্টারমশাই! মিমি-নুসরতদের প্রসঙ্গ টেনে কী বললেন সুদীপ

সুদীপ, রচনা, মিমি ও নুসরত।

শেষ আপডেট: 26 June 2024 21:03

দ্য ওয়াল ব্যুরো: রূপোলী পর্দার 'দিদি নম্বর ওয়ান' থেকে হুগলি লোকসভা কেন্দ্র হয়ে সোজা সংসদে পৌঁছে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার অন্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেছেন তিনি। তারপর থেকেই সংসদীয় রীতি নীতি সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে বাধ্য ছাত্রীর মতো মাস্টারমশাইও খুঁজে নিয়েছেন রচনা!

সংসদে রচনার মাস্টারমশাই কে? বুধবার সংবাদমাধ্যমের কাছে নিজেই তা খোলসা করেছেন পর্দার 'দিদি নম্বর ওয়ান'। রচনা বললেন, "সুদীপদা (সুদীপ বন্দ্যোপাধ্যায়) খুব ইনোভেটিভ। ওনার ভাষণে আমি মুগ্ধ হয়ে গেছি। সবসময়ই ওঁর গাইডেন্স চাই।"

সুদীপও বললেন, "রচনা প্রথম দেখাতেই বলেছে-আমি শিখতে আগ্রহী। আমাকে শেখাবে তো।" বর্ষীয়ান সাংসদের কথায়, "নবাগতদের এই আগ্রহ থাকাটা খুব প্রয়োজন। সঙ্গে দরকার অধ্যাবসায়। যেটা রচনার মধ্যে রয়েছে।"

খানিক থেমে সুদীপের স্বগোক্তি, "আশা করি রচনা, মিমি-নুসরতের মতো হবে না!" রহস্য ভেঙে আক্ষেপের সুরে যোগ করেছেন, "শুরুর দিকে সংসদে এসে মিমি-নুসরতরা আমার কাছে খুব ঘোরাঘুরি করত। পরের দিকে ওদের মধ্যে সেই আগ্রহ আর দেখা গেল না। বরং দেখা হলে বলত, 'দুবাই চলে যাচ্ছি শ্যুটিং করতে।' রচনা সেটা করবে না বলেই মনে হয়।"

তবে পূর্বসুরীদের সঙ্গে তাঁর তুলনা টানা প্রসঙ্গে রচনা অবশ্য সাবধানী। হাসিমুখে এড়িয়ে গিয়েছেন সংবাদমাধ্যমের এই প্রশ্ন। 


```