Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সরকারি স্টিকার লাগানো গাড়িতে চেপে কালীপুজোর অনুষ্ঠানে, বিতর্কের মুখে রচনা

কালীপুজোর অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

সরকারি স্টিকার লাগানো গাড়িতে চেপে কালীপুজোর অনুষ্ঠানে, বিতর্কের মুখে রচনা

শেষ আপডেট: 11 November 2023 23:16

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর অনুষ্ঠানে এসে বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তিনি যে গাড়িতে চেপে অনুষ্ঠানে এসেছেন তাতে ‘গর্ভমেন্ট অব ইন্ডিয়া’ স্টিকার লাগানো ছিল।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে আলেয়া ক্লাবে শ্যামা পুজোর অনুষ্ঠানে এসেছিলেন রচনা।  এদিন তিনি যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাতে 'গর্ভমেন্ট অফ ইন্ডিয়া' স্টিকার লাগানো ছিল। কোনও পদে না থেকেও অভিনেত্রী কী ভাবে এই গাড়ি ব্যবহার করেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, “আমি এ ব্যাপারে কিছু জানি না। আমাকে আয়োজকরা যে গাড়িটি পাঠিয়েছিলেন আমি তা ব্যবহার করেছি।”

রচনাকে কেন সরকারি স্টিকার লাগানো গাড়ি দেওয়া হল সে নিয়ে অবশ্য অনুষ্ঠানের আয়োজকরা বিশেষ কিছু বলেননি। আলেয়া ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন, "কোথাও একটা ভুল হচ্ছে। আমরা ওই গাড়ির ব্যবস্থা করতে পারি না। যিনি আয়োজক ছিলেন তিনি হয়তো করতে পারেন।" তিনি আরও বলেন, "আমরা এই গাড়ি পাঠাইনি। আমার মনে হয় তিনি ভুল বুঝেছেন।”

রচনাকে কে বা কারা গাড়িটি পাঠিয়েছিল সে ব্যাপারে কিছু জানা যায়নি। গাড়ির চালককে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও অস্বস্তিতে পড়েন। গাড়িটি কার সে ব্যাপারে তিনিও মুখ খোলেননি।


```