Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রচনার জন্যও র‍্যাম্প, ‘দিদি নম্বর ১’ মঞ্চ মাতালেন হুগলিতে

র‍্যাম্পে হেঁটেই প্রচার শুরু করেছেন ‘দিদি নম্বর ১’।

রচনার জন্যও র‍্যাম্প, ‘দিদি নম্বর ১’ মঞ্চ মাতালেন হুগলিতে

শেষ আপডেট: 16 March 2024 21:53

দ্য ওয়াল ব্যুরো: র‍্যাম্প মাতালেন রচনা!

হুগলিতে তৃণমূলের জনগর্জন সভায় র‍্যাম্পে হেঁটে, ঘুরেফিরে প্রচার করলেন ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এবারের ভোট প্রচারে অন্যতম আকর্ষণই হল এই র‍্যাম্প। ব্রিগেড মাঠের সভায় ৩৩০ ফুটের র‍্যাম্প তৈরি করা হয়েছিল। দর্শকাসনে থাকা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আরও বেশি জনসংযোগ গড়ে তুলতেই এই র‍্যাম্প বলে জানা গিয়েছিল। এর ফলে দর্শকাসনে বসে একেবারে সামনে থেকে নেতা-নেত্রীদের দেখতে পাবেন কর্মীরা। এর মাধ্যমে সরাসরি কর্মীদের সঙ্গে আরও বেশি জনসংযোগ গড়ে তোলা যাবে বলেও মনে করা হচ্ছে। আজ হুগলির জনগর্জন সভাতেও এমন র‍্যাম্প দেখা গেছে। এই র‍্যাম্পে হেঁটেই প্রচার শুরু করেছেন ‘দিদি নম্বর ১’।

এদিনে সিঙ্গুরে জনগর্জন সভায় রচনা বলেন, “সিঙুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা। যেখান থেকে একসময় দিদি লড়াই শুরু করেছিলেন। আজ রচনা বন্দ্যোপাধ্যায় সেই সিঙুর থেকে লড়াই। আমি আমার ১০০ শতাংশ দেব।” রচনার কথায়, ‘‘এখানকার মাটি আন্দোলনের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আন্দোলন শুরু করেছিলেন। আর এই মাটিই আমি নিয়ে যাব দিদির জন্য। আর বলব, তোমার সিঙ্গুর থেকেই আমি আমার প্রচার শুরু করলাম।’’

একই কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। লকেটের সঙ্গেই টক্কর হবে রচনার। তবে প্রচারের শুরুতে রচনা জানিয়ে দেন তিনি কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন। চেষ্টা করবেন  পশ্চিমবঙ্গের মানচিত্রে হুগলি জেলা যেন সকলের  উপরে থাকে।

হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকেই প্রচার শুরু করবেন তিনি। সেই মতো শনিবার দুপুর দু'টো নাগাদ সিঙ্গুরে পৌঁছন রচনা। সিঙ্গুরের ডাকাত কালীমন্দিরে পুজো দেন তিনি। পাশের একটি শিব মন্দিরও পুজো দেন। ডাকাত কালীমন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা। পথে দেওয়ালে নিজের নাম লিখতে নিজেই তুলি ধরেন। সিঙ্গুরের লোহাপট্টি সেবা সমিতিতে হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক, ব্লক ও শহরাঞ্চলের তৃণমূল নেতাদের সঙ্গে এদিন বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়।


```