Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত দখলে থাকা মেয়েদের পাশে রচনা! বললেন 'তোমাদের স্যালুট'

আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে বুধবার মধ্যরাতে রাজ্যজুড়ে মেয়েদের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সব রাজপথ। মুষ্টিবদ্ধ হাত আর স্লোগানে স্লোগানে তীব্র হয়েছিল প্রত্যেকটা নারীর নিরাপত্তার দাবি।

রাত দখলে থাকা মেয়েদের পাশে রচনা! বললেন 'তোমাদের স্যালুট'

শেষ আপডেট: 15 August 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সমস্ত মেয়েদের সঙ্গে গলা মিলিয়ে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার জন্য 'জাস্টিস' চাইলেন হুগলির সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিচার চাইলেন এই নির্মম হত্যার।

আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে বুধবার মধ্যরাতে রাজ্যজুড়ে মেয়েদের স্রোত ভাসিয়ে নিয়ে গেছে সব রাজপথ। মুষ্টিবদ্ধ হাত আর স্লোগানে স্লোগানে তীব্র হয়েছিল প্রত্যেকটা নারীর নিরাপত্তার দাবি। এই রাত দখলের আন্দেলনকেই স্যালুট করলেন তৃণমূলের সাংসদ। বললেন, "আমরা প্রতিবাদের সুর তুলেছি। আমরা আওয়াজ তুলেছি। আমি আপনাদের সঙ্গে আছি। এইরকম মহিলাদের আওয়াজ আমার মনে ভারতের আর কোথাও উঠেছে আগে। সাবাশ সেইজন্য। সব মহিলাদের আমি সেইজন্য স্যালুট জানাচ্ছি। আপনারা যেটা করেছেন আমি একজন মহিলা হিসেবে আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এই আওয়াজ উঠিয়ে রাখবেন, যতক্ষণ না সুবিচার পান আরজিকরের নির্যাতিতা। আমি আপনাদের পাশে আছি। বিশ্বাস করুন।"

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে কথা বলতে বলতেই দু চোখ জলে ভরে যায় রচনার। গাল থেকে চিবুকে গড়ায় জল। রচনা বলেন, কলকাতার আরজি করের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যা ঘটেছে,তা ভাষায় প্রকাশ করা যায় না। দিনের শেষে আমি তো কাজ করে গাড়ি করে ফিরি। সবাই তো গাড়ি পায় না। কেউ হেঁটে ফেরেন, কেউ বাসে, কেউ অটোতে বাড়ি ফেরেন। চিন্তা নিয়ে ফেরেন। ঠিকমতো বাড়ি পৌঁছোতে পারব তো! এটা কেন হবে?"


```