Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফল, ডাবের জলে ভরসা রচনার, পান্তা ভাত আর মুড়িতে লকেটের

আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। এই গরমে তেতে পুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল-বিজেপি দুই দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়। শরীর সুস্থ রাখতে খুবই সচেতন দুজনেই। 

ফল, ডাবের জলে ভরসা রচনার, পান্তা ভাত আর মুড়িতে লকেটের

শেষ আপডেট: 29 March 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৩৪ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে ঘোরা-ফেরা করছে হুগলির তাপমাত্রা। আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। এই গরমে তেতে পুড়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল-বিজেপি দুই দলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়। শরীর সুস্থ রাখতে খুবই সচেতন দুজনেই। 

বৃহস্পতিবার চৈত্রে চরম গরমে সকাল থেকে প্রচারে নেমেছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। গরমে শরীর সুস্থ রাখতে কী খাওয়া-দাওয়া করেছেন, জানতে চাইলে রচনা বলেন, 'হালকা খাবারই খাচ্ছি। ডাবের জল, ফল, হালকা-সিদ্ধ খাবার। বেশি করে জলও খাচ্ছি।' বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অবশ্য বলেন, এত নিয়ম মানার ব্যাপার নেই। পান্তা ভাত, মুড়ি বাতাসা এসবই খাচ্ছেন। 

এদিন সকাল থেকে চড়া রোদ মাথায় নিয়ে প্রচারে বেরিয়েছেন রচনা  বন্দ্যোপাধ্যায়। পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে তিনি জনসংযোগ করেন। দোগাছিয়া গ্রামে তৃণমূল কর্মীদের খাবার পরিবেশন করেন। অন্যদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। চুঁচুড়া ও চন্দননগরে জনসংযোগ করেন।


```