Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের শহরে রেষারেষি! পার্ক সার্কাসে লরির ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

ফের বেপরোয়া গতির সাক্ষী থাকল কলকাতা (Kolkata)।

 ফের শহরে রেষারেষি! পার্ক সার্কাসে লরির ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 March 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: ফের বেপরোয়া গতির সাক্ষী থাকল কলকাতা (Kolkata)।

লরির সঙ্গে বাইকের রেষারেষি। আর তার পরিণতিতে লরির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহীর। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসে। পরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে ঘাতক লরিটিকে আটক ও তার চালককে গ্রেফতার করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন পার্ক সার্কাসের ৪ নম্বর পয়েন্ট থেকে একটি লরি এবং বাইক রেষারেষি করে সেভেন পয়েন্টের দিকে এগোচ্ছিল। কিছু পরেই দুটির মধ্যে ধাক্কা লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। 

এর আগে রবিবার রাতে বেপরোয়া বাইকের সাক্ষী থেকেছে কসবা। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ শীতলামন্দির মোড়ের কাছে বেপরোয়া বাইক রাস্তা থেকে ফুটপাতে উঠে আসে। তার ধাক্কায় গুরুতর জখম হয় সাত বছরের এক শিশু। বাইক আরোহী এবং ওই শিশু দুজনের অবস্থায় আশঙ্কাজনক। 

তার আগে শহরে একাধিকবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কখনও বাসে বাসে, কখনও বা বাসের সঙ্গে লরি। রেষারেষির জেরে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রসঙ্গত, বেপরোয়া গতিতে লাগাম পরাতে দুর্ঘটনা ঘটলে চালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার হুঁশিয়ারিও দিয়েছে সরকার। ইতিমধ্যে লাগামছাড়া গতিতে রাশ টানতে পুলিশি ধরপাকড়ও শুরু হয়েছে। তারপরও পরিস্থিতির যে বিশেষ বদল ঘটেনি, তা এদিনের ঘটনা থেকেই স্পষ্ট বলে মনে করা হচ্ছে।


```