ছটপুজোর জন্য তৈরি ১৭০ ঘাট, সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা বন্ধ রবীন্দ্র সরোবর
দ্য ওয়াল ব্যুরো: চলছে ছট উৎসব (Chath Pujo)। তবে রবীন্দ্র সরোবরে কোনভাবেই এই উৎসব পালন করা যাবে না, আগেই নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই নির্দেশের ভিত্তিতেই আজ, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের দরজা।
ক
শেষ আপডেট: 9 November 2021 04:39
দ্য ওয়াল ব্যুরো: চলছে ছট উৎসব (Chath Pujo)। তবে রবীন্দ্র সরোবরে কোনভাবেই এই উৎসব পালন করা যাবে না, আগেই নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই নির্দেশের ভিত্তিতেই আজ, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের দরজা।
কেএমডিএ-র তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এমনিতেই দূষণের কারণে সরোবরের জলে কমেছে অক্সিজেনের মাত্রা। অনেক মাছের মৃত্যু ঘটেছে। তাই কোনরকম ঝুঁকি না নিয়েই সরোবর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেএমডিএ-র।
আরও পড়ুন:
মমতা, বিমানের বৈঠক আজ বয়কট করছেন শুভেন্দু
গত দু'বছর ধরে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ। কিন্তু তা সত্ত্বেও বিধি ভেঙেই অনেকে সরোবরের পুজো সেরেছেন। এবার যাতে এমন কোনও পরিস্থিতি সৃষ্টি না হয়, তাই পুজোর সময় সরোবর বন্ধ রাখারও সিদ্ধান্ত নিল প্রশাসন।
নোটিশ আসতেই শুরু হয়ে গেছে সরোবর বন্ধের প্রস্তুতি। ইতিমধ্যেই সরোবরের সবকটি গেট বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অন্যদিকে, কোথায় কোথায় ছটপুজো পালন করা যাবে তার তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ছট পুজো উপলক্ষ্যে সারা কলকাতা জুড়ে ১৭০টি ঘাট প্রস্তুত করছে কলকাতা পুরসভা। তার মধ্যে কিছু স্থায়ী ঘাট ও বেশিরভাগ ক্ষেত্রেই অস্থায়ী ঘাট তৈরি করছে কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অর্থারিটি।
হুগলি নদীর ওপর ৩০টি ঘাট ছটপুজোর জন্য তৈরি করেছে পুরসভা। আরও ১০০টি অস্থায়ী ঘাট সারা কলকাতা জুড়ে তৈরি করছে কলকাতা পুরসভা। জলাশয়ের ধারে কাঠের পাটাতন দিয়ে এই ঘাটগুলো তৈরি করা করা হচ্ছে। পাশাপাশি যাদবপুর, কসবা এইসব চত্বর জুড়ে আরও ৩০টির বেশি অস্থায়ী ঘাট তৈরি করছে কেএমডিএ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'