Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Rabindra Sarobar Lake: সাঁতার জেনেও ডুবে মৃত্যু! ঝড়ের মাঝে রোয়িংই বা কেন, লেকে সৌরদীপদের পরিণতিতে অনেক প্রশ্ন

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কলকাতায় (Kolkata)। রবীন্দ্র সরোবর লেকে (Rabindra Sarobar Lake) রোয়িং করতে গিয়ে ঝড়ের কবলে পড়েছিল একদল কিশোর। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। এমন ঘটনার পর একাধিক প্রশ

Rabindra Sarobar Lake: সাঁতার জেনেও ডুবে মৃত্যু! ঝড়ের মাঝে রোয়িংই বা কেন, লেকে সৌরদীপদের পরিণতিতে অনেক প্রশ্ন

শেষ আপডেট: 22 May 2022 04:11

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কলকাতায় (Kolkata)। রবীন্দ্র সরোবর লেকে (Rabindra Sarobar Lake) রোয়িং করতে গিয়ে ঝড়ের কবলে পড়েছিল একদল কিশোর। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। এমন ঘটনার পর একাধিক প্রশ্ন উঠে আসছে।

জানা গেছে মৃত দুই কিশোরের নাম পূষণ সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। তারা দুজনেই সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র। দুজনেই সাঁতারে পারদর্শী ছিল (Rabindra Sarobar Lake)। তবু কেন এভাবে জলে ডুবে মরতে হল ওদের? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: পাক খেতে খেতে এগিয়ে আসছে ধুলোর ঝড়, উপড়ে দিচ্ছে ঘর-বাড়ি! দেখুন টর্নেডোর তাণ্ডব

রবিবারই রোয়িংয়ের ফাইনাল ম্যাচ ছিল, সেই অনুশীলন চলছিল শনিবার রবীন্দ্র সরোবরের জলে (Rabindra Sarobar Lake)। কিন্তু সেই জলেই এভাবে তরতাজা প্রাণ চলে গেল, মানতে পারছেন না মৃতদের আত্মীয়-পরিজনরা। প্রশ্ন উঠছে, কেন রোয়িং প্র্যাকটিসের সময় রবীন্দ্র সরোবরে ফলো বোট ছিল না? তা রাখলে হয়তো এভাবে দুই কিশোরকে মরতে হত না।

এ প্রসঙ্গে কর্তৃপক্ষের বক্তব্য, পরিবেশ রক্ষার জন্য ওই ধরনের যন্ত্রচালিত বোটের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই তার ব্যবস্থা করা যায়নি। ফলো বোট রাখলে পুরসভা থেকেই নোটিস আসত।

প্রশ্ন উঠছে, আবহাওয়া দফতর তো কালবৈশাখীর সতর্কতা জারি করেছিল আগেই। তা সত্ত্বেও কেন লেকের জলে এভাবে বিনা সুরক্ষায় রোয়িং প্র্যাকটিস চলছিল? কেন তাতে বাধা দেওয়া হয়নি? এ প্রসঙ্গেও কর্তৃপক্ষের (Rabindra Sarobar Lake) বক্তব্য, রোয়িং প্র্যাকটিস যখন শুরু হয় তখন আবহাওয়া বেশ ভাল ছিল। এমন কিছু হতে পারে, এমন ঝড় যে শহরের উপর থেকে বয়ে যেতে পারে তা ভাবতেই পারেননি কেউ।

রোয়িং করার সময় ঝড়ের কবলে পড়ে মোট পাঁচ কিশোর। তিন জন সাঁতরে উপরে উঠে এলেও বাকি দুজন তলিয়ে যায়। অনেক পরে তাঁদের খুঁজে পাওয়া যায় বটে। কিন্তু অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। শনিবার বিকেলে ৯০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছিল কলকাতার উপর দিয়ে। সঙ্গে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৃষ্টি। তারই করুণ পরিণতি।


```