Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ঝাঁকেঝাঁকে মরা মাছ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে, অভিযোগ জলদূষণের

দ্য ওয়াল ব্যুরো: ফের রবীন্দ্র সরোবরে (Rabindra sarobar) ভেসে উঠল ঝাঁকে ঝাঁকে মরা মাছ। আবারও সামনে এল জলদূষণের অভিযোগ। পরিবেশবিদদের দাবি, অপরিচ্ছন্নতা এবং দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। কলকাতা পুরসভা অবস্য পাল্ট

ফের ঝাঁকেঝাঁকে মরা মাছ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে, অভিযোগ জলদূষণের

শেষ আপডেট: 26 October 2021 11:48

দ্য ওয়াল ব্যুরো: ফের রবীন্দ্র সরোবরে (Rabindra sarobar) ভেসে উঠল ঝাঁকে ঝাঁকে মরা মাছ। আবারও সামনে এল জলদূষণের অভিযোগ। পরিবেশবিদদের দাবি, অপরিচ্ছন্নতা এবং দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। কলকাতা পুরসভা অবস্য পাল্টা জানিয়েছে, সরোবরের জল পরিষ্কার রাখতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার পরেও কেন এমনটা ঘটেছে, খতিয়ে দেখা হবে। অনেকে বলেন, অতিবৃষ্টির কারণে জলের দূষণ বাড়লে এমনটা হতে পারে। গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি হয়েছে শহরে। যদিও বৃষ্টি থামার দু'দিন পরে এই কাণ্ড ঘটল এবার। তাহলে কি জলের মধ্যে অক্সিজেনের পরিমাণে কোনও সমস্যা হল? গুটখা, পানমশলা নিষিদ্ধ বাংলায়! এক বছরের নির্দেশিকা নবান্নের পুরসভা সূত্রের খবর, জলে অক্সিজেনের প্রবাহ নিশ্চিত করতে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, জলে দূষণ হচ্ছে কিনা সেটা দেখার জন্যও সংশ্লিষ্ট বিভাগগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। environment Dead fish float on Rabindra Sarobar, spark toxicity fear -  Telegraph Indiaপরিবেশবিদদের দাবি, রবীন্দ্র সরোবর সংলগ্ন এলাকায় বহু দোকান ও হোটেল রয়েছে। হচ্ছে অনেক কনস্ট্রাকশনের কাজও। সেসব জায়গা থেকে প্রচুর পরিমাণে দূষিত জল এসে মিশতে থাকে লেকের জলে। সেই কারণেই এত মাছ মারা যাচ্ছে। এমনকি রবীন্দ্র সরোবর লেকের জল কালো হয়ে যাওয়ার পিছনেও এই একই কারণ বলে মনে করছেন তাঁরা। এই প্রথম নয়। মাস খানেক আগেও রাশি রাশি মরা মাছ ভেসে উঠেছিল সরোবরে। তার আগেও একাধিকবার রবীন্দ্র সরোবরের জলের দূষণ নিয়ে প্রশ্ন উঠেছিল। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও রবীন্দ্র সরোবরের জলে কাপড় কাচার অভিযোগও উঠেছিল। শুধু তাই নয়, ফুল, প্লাস্টিক সব অবাধে ফেলা হচ্ছিল বলেও দাবি। এসব কারণেই বারবার একই ঘটনা ঘটছে এবং হাজার হাজার মাছের মৃত্যু হচ্ছে বলে দাবি পরিবেশবিদদের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```