Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজয়ার দুপুরে তারকেশ্বরে আতঙ্ক! পাগল কুকুরের হামলায় জখম ৪০, ছুটি ফেলে ছুটে এলেন ডাক্তাররা

এদিন যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের প্রায় প্রত্যেককে ছুটে এসে আক্রমণ করেছে সারমেয়টি। তাকে আটকাতে গেলে দ্বিগুণ তেজে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লোকজনকে। 

বিজয়ার দুপুরে তারকেশ্বরে আতঙ্ক! পাগল কুকুরের হামলায় জখম ৪০, ছুটি ফেলে ছুটে এলেন ডাক্তাররা

শেষ আপডেট: 25 October 2023 10:29

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজয়ার দিন এ কী আতঙ্ক! ঠাকুর বরণ, বিসর্জনের প্রস্তুতির মাঝেই আচমকা পাড়ায় হাজির এক পাগলা কুকুর। মঙ্গলবার দিনভর এ গ্রাম-সে গ্রাম দাপিয়ে বেড়াল সে। উন্মত্তের মতো আঁচড়ে, কামড়ে ফালাফালা করল মানুষজনকে! তাঁর আক্রমণে দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করেন মানুষজন। হাসপাতালে ভরে উঠতে শুরু করে কুকুরের আক্রমণে জখম রোগীতে। অবস্থা এমনই হয়, যে, পুজোর ছুটি বাতিল করিয়ে গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের ডেকে আনা হয়। 

ঘটনাটি হুগলির তারকেশ্বরের বালিগড়ি ১ ও ২ নম্বর পঞ্চায়েতের। সেখানকার মনোহরপুর কলাপুকুর, মাদপুর, মহেশপুর সহ একাধিক গ্রামে মঙ্গলবার সকাল থেকে দৌরাত্ম্য শুরু করে একটি পাগল কুকুর। কোথা থেকে কীভাবে তার আগমন ঘটল, তা বোঝা যায়নি। কিন্তু দশমীর সকাল থেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল কুকুরটি। এদিন যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের প্রায় প্রত্যেককে ছুটে এসে আক্রমণ করেছে সারমেয়টি। তাকে আটকাতে গেলে দ্বিগুণ তেজে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লোকজনকে। 

মঙ্গলবার সন্ধের পর থেকে আর তার দেখা মেলেনি। যেমন ভাবেই তার আবির্ভাব হয়েছিল ঠিক সেভাবেই সে গায়েব হয়ে যায়। কিন্তু ততক্ষণে অন্তত ৪০ জন তার আক্রমণে গুরুতর জখম। আক্রান্তদের তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুজোর মধ্যে এতজন রোগীর চিকিৎসা করার মতো ডাক্তার পাওয়া যাচ্ছিল না, কারণ তাঁদের বেশিরভাগই ছুটিতে চলে গিয়েছিলেন। 

পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের তরফে ফোন করে খবর দেওয়া হয় চিকিৎসকদের। জানতে পেরে ছুটি বাতিল করে দশমীর দুপুরে ডিউটিতে চলে আসেন একাধিক চিকিৎসক। শিশু, বৃদ্ধ, মহিলা সহ ৪০ জনের চিকিৎসা করা হয়েছে এদিন। বেশিরভাগ জনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনেকেরই আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।


```