Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে, সেখানেই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

শুক্রবার সন্দীপ ঘোষের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে, সেখানেই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই

শেষ আপডেট: 16 August 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে জেরা শুরু করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। 

আজ, শুক্রবারই পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদনও জানান। সেই শুনানি চলাকালীন অধ্যক্ষের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, 'সবটাই আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ। আপনি চিন্তা করবেন না। আপনি খুবই ক্ষমতাশালী। আপনি আমাদের নির্দেশকে চ্যালেঞ্জ করছেন। বাড়িতে শান্তিতে থাকুন। না হলে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব।'

আরজি করের ঘটনায় মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওইদিন বিকেলেই টালা থানায় গিয়ে আরজি কর সংক্রান্ত সব নথি পুলিশের কাছ থেকে সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রাক্তন অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই প্রাক্তন অধ্যক্ষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়। 

শুক্রবার সন্দীপ ঘোষ এদিনই হাইকোর্টে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে বিক্ষোভ চলছে। তাই সিবিআইয়ের সমন পেয়েও হাজিরা দিতে পারেননি। সূত্রের খবর, এরপরই সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সল্টলেকের একটি জায়গা থেকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়।


```