Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

R G Kar Hospital: আরজি করের এমার্জেন্সি বিভাগে বিরিয়ানির আসর বসান ডাক্তাররা! বড় অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (R G Kar Hospital) সম্প্রতি চালু হয়েছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এমার্জেন্সি রোগীদের বিশেষ পরিষেবার জন্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে সেখানেই উঠল মারাত্মক অভ

R G Kar Hospital: আরজি করের এমার্জেন্সি বিভাগে বিরিয়ানির আসর বসান ডাক্তাররা! বড় অভিযোগ

শেষ আপডেট: 18 May 2022 03:08

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (R G Kar Hospital) সম্প্রতি চালু হয়েছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এমার্জেন্সি রোগীদের বিশেষ পরিষেবার জন্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে সেখানেই উঠল মারাত্মক অভিযোগ। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে নাকি আরজি করের চিকিৎসকরা বসে বিরিয়ানি (Biriyani) খাচ্ছেন, আড্ডা মারছেন!

আরও পড়ুন: '৬ মাসের কোর্স ২ মাসে শেষ! পরীক্ষা অনলাইনেই দেব', অনশনে বসলেন আলিয়ার পড়ুয়ারা

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। হাসপাতালের (R G Kar Hospital) এক পদস্থ কর্তা তাঁর সহকর্মীদের নিয়ে এমার্জেন্সি বিল্ডিংয়ের পরিষেবা, পরিকাঠামো খতিয়ে দেখতে যান। তাঁরা গিয়ে দেখেন, হাই ডিপেন্ডেন্সি ইউনিট তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

স্বাস্থ্যকর্মীরা জানান, রোগী পরিষেবা নিরাপদ রাখতেই হাই ডিপেন্ডেন্সি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ সেখানে নাকি চিকিৎসকরা প্রায়ই বিরিয়ানির আসর বসাচ্ছেন, আড্ডা দিতে গিয়ে যত্রতত্র নোংরা ফেলছেন। এতে এমার্জেন্সি রোগীর (R G Kar Hospital) স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই এমন কাজ যাতে কেউ না করতে পারেন, সেই কথা ভেবেই বন্ধ করে রাখা হয়েছে এমার্জেন্সির নতুন চালু হওয়া ওই হাই ডিপেন্ডেন্সি ইউনিট।

এদিকে ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে আরজি কর কর্তৃপক্ষ। তাদের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।


```