Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গভীর রাতে ইভিএম নিয়ে কোথায় যাচ্ছে গাড়ি? উত্তরপ্রদেশে বিক্ষোভ, ধরনা

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন ধরেই বিরোধীরা অভিযোগ করছেন, বৈদ্যুতিন ভোটযন্ত্র নানাভাবে বিকৃত করার চেষ্টা করছে শাসক দল। সোমবার রাতে উত্তরপ্রদেশের গাজিপুরে বহুজন সমাজ পার্টির প্রার্থী আফজল আনসারির অনুগামীরা দাবি করেন, স্ট্রংরুম থেকে ইভিএম বার করা

গভীর রাতে ইভিএম নিয়ে কোথায় যাচ্ছে গাড়ি? উত্তরপ্রদেশে বিক্ষোভ, ধরনা

শেষ আপডেট: 21 May 2019 06:34

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন ধরেই বিরোধীরা অভিযোগ করছেন, বৈদ্যুতিন ভোটযন্ত্র নানাভাবে বিকৃত করার চেষ্টা করছে শাসক দল। সোমবার রাতে উত্তরপ্রদেশের গাজিপুরে বহুজন সমাজ পার্টির প্রার্থী আফজল আনসারির অনুগামীরা দাবি করেন, স্ট্রংরুম থেকে ইভিএম বার করার চেষ্টা হয়েছিল। গাড়িতে ভর্তি করে ভোটযন্ত্র নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল অন্যত্র। এই অভিযোগে স্ট্রংরুমের বাইরে প্রার্থী তাঁর সমর্থকদের নিয়ে ধরনা শুরু করেন। শেষে জেলা প্রশাসন থেকে বিক্ষোভকারীদের বলা হয়, যেখানে ভোটযন্ত্রগুলি রাখা আছে, তার আশপাশে প্রার্থীর অনুগামীরা যাতে পাহারা দিতে পারেন, তার ব্যবস্থা হবে। তখন ধরনা উঠে যায়। গাজিপুরের প্রার্থী আফজল আনসারি কুখ্যাত দুষ্কৃতী মুখতার আনসারির ভাই। মুখতার এখন জেলে বন্দি। আফজলের নামেও একাধিক মামলা আছে। তাঁর বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপির মনোজ সিনহা। ভোটের সময় বিহার ও উত্তরপ্রদেশের নানা কেন্দ্র থেকে ভোটযন্ত্র বিকৃত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে চান্দৌলি বিধানসভা কেন্দ্র থেকে একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। তাতে দেখা যায়, কাউন্টিং সেন্টারের বাইরে একটি ঘরে বহু সংখ্যক ইভিএম জড়ো করা হচ্ছে। চান্দৌলি কেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্র থেকে বেশি দূরে নয়। বিতর্কিত ভিডিও ক্লিপটি আপলোড করেছিলেন সমাজবাদী পার্টির সদস্যরা। ভিডিওয় শোনা যাচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন, ভোটের এতদিন বাদে ভোটযন্ত্রগুলি গণনা কেন্দ্রে আনা হচ্ছে কেন? প্রশাসন জানিয়েছে, চান্দৌলির এক বিধানসভা কেন্দ্রে ৩৫ টি বাড়তি ইভিএম রাখা হয়েছিল। সেগুলিই এদিন গণনা কেন্দ্রে আনা হয়েছে। যে যন্ত্রগুলিতে ভোট হয়েছে, সেগুলি গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে আগেই। https://twitter.com/AdminGhazipur/status/1130672668112330753 গাজিপুর ও চান্দৌলিতে ভোট হয়েছে রবিবার। তার আগে গত মঙ্গলবার সমাজবাদী পার্টি ও তার জোটসঙ্গী বহুজন সমাজ পার্টি দাবি করে, পূর্ব উত্তরপ্রদেশের ডুমরিয়াগঞ্জ কেন্দ্রে একটি মিনি ট্রাকে করে ভোটযন্ত্র পাচার হচ্ছিল। ট্রাকটি আটক করা হয়েছে। সপা ও বসপা কর্মীরা অভিযোগ করেন, বিজেপি স্ট্রংরুম থেকে ইভিএমগুলি পাচার করার চেষ্টায় ছিল। তাদের উদ্দেশ্য ছিল যন্ত্রগুলি বিকৃত করা। প্রতিবাদের মুখে ট্রাকভর্তি ইভিএম ফের স্টোরেজ রুমে ফিরিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের দাবি, ষষ্ঠ দফা ভোটের আগে তাদের কাছে কয়েকটি বাড়তি ইভিএম পাঠানো হয়েছিল। সপ্তম দফায় ভোটে আগে সেগুলি জেলার কয়েকটি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছিল। বিহারে বিরোধী আরজেডি একটি ভিডিও ক্লিপ দেখিয়ে অভিযোগ করেছে, সরণ অঞ্চলে এক জায়গায় ইভিএম পাচার হচ্ছিল। আরজেডি নেতা তেজস্বী যাদবের অভিযোগ, উত্তর ভারতের সর্বত্র দেখা যাচ্ছে, ভোটযন্ত্র এক জায়গা থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এই সংক্রান্ত কয়েকটি ভিস্যুয়ালও দেখা গিয়েছে। এর ফলে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছেন। নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে জানাক, কেন এমন হচ্ছে। https://twitter.com/yadavtejashwi/status/1130547206161780736

```