রূপার কাণ্ডে নিন্দার ঝড়, সুব্রতর প্রয়াণের পর বিজেপি সাংসদের রুচিবোধ নিয়েই প্রশ্ন
দ্য ওয়াল ব্যুরো: সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukharjee) প্রয়াণের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, পঞ্চায়েতমন্ত্রীর চলে যাওয়া বা
শেষ আপডেট: 5 November 2021 15:50
দ্য ওয়াল ব্যুরো: সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukharjee) প্রয়াণের পর বিজেপি নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, পঞ্চায়েতমন্ত্রীর চলে যাওয়া বাংলার রাজনীতির ক্ষতি। অন্য বিরোধী দলের নেতারাও পাঁচ দশকের এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোক জানিয়েছেন। কিন্তু একেবারে উল্টো পথে হাঁটলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। যা নিয়ে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
রূপা একটি পোস্ট করেন ভোররাতে। তাতে তিনি লেখেন বালিগঞ্জে সবাই একা হয়ে যায়নি। বুঝতে অসুবিধা হয়নি কী বলতে চাইছেন অভিনেত্রী। তারপরই একের পর একে কমেন্ট ধেয়ে আসে। সেসব কমেন্টের জবাবে রূপা যা লেখেন তা আরও সাংঘাতিক।
আরও পড়ুন:
'এভারগ্রিন' সুব্রতর চলে যাওয়ায় অভিভাবকহীন একডালিয়া
রূপার দাবি, ২০২১ ভোটের আগে সুব্রত মুখোপাধ্যায়ের বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ‘ডিল’ পছন্দ হয়নি তাঁর।’ আবার এক জায়গায় তাঁর সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্ক নিয়েও খোলসা করেছেন বিজেপি সাংসদ। রূপা লিখেছেন, যিনি শুধু ঝকমকে পুজো করার জন্য টাকা তুলেছেন তাঁর প্রতি কোনও সম্মান নেই।
রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। কিন্তু শিষ্টাচার বলে একটা ব্যাপার আছে। অনেকের মতে, সেই লক্ষ্মণরেখা লঙ্ঘন করে নিম্নরুচির পরিচয় দিয়েছেন রূপা। পরে যদিও ফেসবুক থেকে ওই বিতর্কিত পোস্ট মুছে দেন দ্রৌপদী।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'