Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিনিয়র ডাক্তাররা নিয়ম মানছেন না! আরজি কর আন্দোলনের মাঝেই বড় অভিযোগ

তাঁরা ঠিক মতো নিয়ম মানছেন কিনা, তা জানতে চাইছে স্বাস্থ্যভবন। সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। 

সিনিয়র ডাক্তাররা নিয়ম মানছেন না! আরজি কর আন্দোলনের মাঝেই বড় অভিযোগ

স্বাস্থ্যভবন - ফাইল চিত্র

শেষ আপডেট: 4 October 2024 09:09

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। তাঁদের সমর্থনে মিছিলে অংশগ্রহণ থেকে শুরু করে, বৈঠক সবই করেছেন তাঁরা। এবার তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল! আদৌ তাঁরা ঠিক মতো নিয়ম মানছেন কিনা, তা জানতে চাইছে স্বাস্থ্যভবন। 'বন্ড'-এর অন্তর্গত সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। 

মেডিক্যাল পড়ুয়া বা ডাক্তারদের জন্য বন্ডের সময়সীমা হল তিন বছর। এক বছর মেডিক্যাল কলেজে এবং বাকি দু’বছর জেলা-গ্রামীণ হাসপাতালে কাজ করতে হয় সিনিয়র চিকিৎসকদের। বন্ড অনুযায়ী নিয়ম এটাই। কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে, এই নিয়ম মানছেন না অনেকেই। তাই নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যভবন। 

নিয়ম বলছে, বন্ড কেউ যদি না মানেন বা মানতে না চান তাহলে স্বাস্থ্যভবনকে টাকা দিতে হয়। অভিযোগ, কয়েকটি রাজ্য সরকারি মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা এই নিয়ম মানেননি। তাই সেইসব কলেজের সুপার ও অধ্যক্ষদের উদ্দেশে চিঠি গেছে স্বাস্থ্যভবনের তরফে। দাবি করা হচ্ছে, বন্ডের নিয়ম মেনে মেডিক্যাল কলেজ গুলিতে এক বছর পূর্ণ হ‌ওয়ার পরও সিনিয়র ডাক্তাররা গ্রামীণ হাসপাতালে যাচ্ছেন না। 

আরজি কর কাণ্ডের মধ্যেই একাধিক সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে 'থ্রেট কালচার'-এর অভিযোগ এসেছে। তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। মূলত আরজি কর হাসপাতালের বেশ কিছু সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হলেও রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে এমন পরিস্থিতি বলেই দাবি। সব মিলিয়ে এখন সিনিয়র ডাক্তারদের ওপর চাপ বাড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। 


```