হাসপাতালে ছিলেন রানি এলিজাবেথ! করোনা নয়, আশ্বস্ত করল বাকিংহাম প্যালেস
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল রানি এলিজাবেথকে (Queen Elizabeth)। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধেয় ভর্তি করার পরে কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে রানির। বৃহস্পতিবার উইন্ডসর ক্যাসলে ফির
শেষ আপডেট: 22 October 2021 04:11
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল রানি এলিজাবেথকে (Queen Elizabeth)। বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধেয় ভর্তি করার পরে কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে রানির। বৃহস্পতিবার উইন্ডসর ক্যাসলে ফিরেছেন তিনি।
আপাতত সুস্থ আছেন ৯৫ বছর বয়সি এলিজাবেথ। তবে আরও কয়েক দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। এই অসুস্থতার সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে বাকিংহাম প্যালেসের তরফে।
'চার মাস বেতন নেই, খেতে পাচ্ছি না!' গলা তুললেন কয়েকশো আফগান শিক্ষক
এরই মধ্যে আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল এলিজাবেথের, তাও বাদ দিতে হয়েছে এই অসুস্থতার কারণে। আগামী মঙ্গলবার আয়ারল্যান্ডে একটি গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজনে দেশের দীর্ঘতম রাজত্বকারী রানী এলিজাবেথ একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এই সফর বাতিল করেছে রয়েল মেডিকেল টিম। তবে এই মাসের শেষের দিকে গ্লাসগোতে যে জলবায়ু পরিবর্তন সম্মেলন রয়েছে, তাতে তিনি যোগ দিতে পারবেন বলেই মনে করছেন সকলে।
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রানি এলিজাবেথ সিংহাসনে বসেছিলেন মাত্র ২৫ বছর বয়সে। সাত দশক ধরে, সবচেয়ে বেশি দিন ধরে রাজত্ব করার শীর্ষে নাম লিখিয়েছেন তিনি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'