Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Queen Elizabeth: ৯৬ বছরে পা ব্রিটেনের রানির! জন্মদিনে সামনে এল ছোট্টবেলার ছবি

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের রানি এলিজাবেথের (Queen Elizabeth) ৯৬তম জন্মদিন। এই উপলক্ষে রয়্যাল ফ্যামিলি তাদের টুইটার হ্যান্ডেলে রানির ছোট্টবেলার একটা ছবি পোস্ট করেছে। ১৯২৮ সালের সেই সাদা-কালো ছবিতে দু'বছরের ছোট্ট এলিজাবেথকে দেখে বেজায় খুশি

Queen Elizabeth: ৯৬ বছরে পা ব্রিটেনের রানির! জন্মদিনে সামনে এল ছোট্টবেলার ছবি

শেষ আপডেট: 21 April 2022 10:59

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের রানি এলিজাবেথের (Queen Elizabeth) ৯৬তম জন্মদিন। এই উপলক্ষে রয়্যাল ফ্যামিলি তাদের টুইটার হ্যান্ডেলে রানির ছোট্টবেলার একটা ছবি পোস্ট করেছে। ১৯২৮ সালের সেই সাদা-কালো ছবিতে দু'বছরের ছোট্ট এলিজাবেথকে দেখে বেজায় খুশি নেটিজেনরা। গালে হাত রেখে হাসিমুখে ছবির জন্য পোজ দিয়েছে সে।

Image

এই ছবি পোস্ট করে রয়্যাল ফ্যামিলির তরফে লেখা হয়েছে, শুভ জন্মদিন ইওর ম্যাজেস্টি। আজ রানিমা (Queen Elizabeth) ৯৬ বছরে পড়লেন, তাই আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি ২ বছরের ছোট্ট রাজকুমারী এলিজাবেথের ছবি। সেই ১৯২ সালে কেউ ভাবতেও পারেননি তিনি একদিন রানি হবেন। আর এ'বছর তাঁর রাজত্বের প্ল্যাটিনাম জুবিলি পালন হবে, যা সমগ্র ব্রিটিশ ইতিহাসে এই প্রথম। 

https://twitter.com/RoyalFamily/status/1517036178997919744

আজ গানস্যালুটের মাধ্যমে রানির জন্মদিন পালন করা হবে রাজপরিবারে। জন্মদিন উপলক্ষে তৈরি করা হয়েছে বিশেষ বার্বি ডল, যা আত্মপ্রকাশ করবে এদিনই। চারদিন ধরে চলবে জমজমাট আনন্দ অনুষ্ঠান।

30 Photos of a Young Queen Elizabeth | Reader's Digest

ইংল্যান্ডের মন্ত্রীদের থেকে শুরু করে রয়্যাল ফ্যামিলির সদস্যরা অফুরান শুভেচ্ছা জানিয়েছেন রানি এলিজাবেথকে (Queen Elizabeth)। বয়সজনিত অসুস্থতার কারণে আজকাল একটু আড়ালেই থাকেন তিনি। তাঁর স্বামী প্রিন্স ফিলিপ ২০১৭ সালে অবসর নেওয়ার পরে যেখানে থাকতেন, সেখানেই নিভৃতে দিন কাটান রানিও। এবছরের জন্মদিন তিনি সেখানেই পালন করবেন।

Princess Elizabeth | Princess elizabeth, Elizabeth ii, Elizabeth of york

রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রানির আসনে বসেন তাঁর মেয়ে এলিজাথ। ব্রিটেন ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-সহ বেশ কিছু জায়গার রাজত্বও সামলান তিনি।

একরত্তি মেয়ের কী নাম রাখলেন নিক-প্রিয়াঙ্কা!


```