Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে যাত্রীর কম্পিউটারের মধ্যে জ্যান্ত পাইথন

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেনে ওঠার সময় যাত্রীদের মালপত্র হাতড়াচ্ছিলেন বোমা বিশেষজ্ঞ। কেউ যাতে গোপনে বিস্ফোরক পাচার করতে না পারে, সেজন্যই এই সতর্কতা। কিন্তু বিস্ফোরকের বদলে তাঁরা পেলেন জ্যান্ত পাইথন। গত র

বিমানে যাত্রীর কম্পিউটারের মধ্যে জ্যান্ত পাইথন

শেষ আপডেট: 11 July 2018 11:55

দ্য ওয়াল ব্যুরো : আমেরিকার মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্লেনে ওঠার সময় যাত্রীদের মালপত্র হাতড়াচ্ছিলেন বোমা বিশেষজ্ঞ। কেউ যাতে গোপনে বিস্ফোরক পাচার করতে না পারে, সেজন্যই এই সতর্কতা। কিন্তু বিস্ফোরকের বদলে তাঁরা পেলেন জ্যান্ত পাইথন। গত রবিবারের ঘটনা। ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিন্সট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের লাগেজ আগে একবার পরীক্ষা করা হয়েছিল।  তখন কিছু মেলেনি। দ্বিতীয়বার পরীক্ষা করতে গিয়ে পাইথনটি ধরা পড়ে। সাপটি কত বড় ছিল বা যিনি বিমানে সাপ নিয়ে উঠতে চেয়েছিলেন, তাঁর নাম জানানো হয়নি।

```