Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

টোকিও অলিম্পিক্সে ফের জিতলেন পিভি সিন্ধু, পৌঁছলেন প্রি-কোয়ার্টার ফাইনালে! পদকের সম্ভাবনা উজ্জ্বল

দ্য ওয়াল ব্যুরো: টোকিওয় অলিম্পিকের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত সাফল্য পিভি সিন্ধুর, নকআউট পর্বে পৌঁছে গেলেন তিনি। ভারতের আরও একটি পদকের আশা ক্রমেই উজ্জ্বল হচ্ছে ব্যাডমিন্টনে এই জয়ের সঙ্গে সঙ্গে। এদিন স্ট্রেট সেটে জয় পেয়েছেন সিন্ধু। এদিন হংকঙে

টোকিও অলিম্পিক্সে ফের জিতলেন পিভি সিন্ধু, পৌঁছলেন প্রি-কোয়ার্টার ফাইনালে! পদকের সম্ভাবনা উজ্জ্বল

শেষ আপডেট: 28 July 2021 03:47

দ্য ওয়াল ব্যুরো: টোকিওয় অলিম্পিকের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত সাফল্য পিভি সিন্ধুর, নকআউট পর্বে পৌঁছে গেলেন তিনি। ভারতের আরও একটি পদকের আশা ক্রমেই উজ্জ্বল হচ্ছে ব্যাডমিন্টনে এই জয়ের সঙ্গে সঙ্গে। এদিন স্ট্রেট সেটে জয় পেয়েছেন সিন্ধু। এদিন হংকঙের প্রতিপক্ষ চিউং ই-কে ২১-৯, ২১-১৬ ফলে হারিয়ে দেন সিন্ধু। প্রথম সেটে হংকঙের প্রতিপক্ষকে প্রায় দাঁড়াতেই দেননি সিন্ধু। আধ ঘন্টারও কম সময়ে এসেছিল জয়। দ্বিতীয় সেটে কিছুটা লড়াইয়ে ফেরেন চিউং। এক সময়ে সিন্ধুর চার পয়েন্টের লিড থাকলেও পরপর পয়েন্ট জিতে ৭-৬ এগিয়ে যান চিউং। এর পরে সমানে সমানে টক্কর দিয়ে খেলার ফল ছিল ১২-১২। তবে অভিজ্ঞ সিন্ধু ধীরে ধীরে ম্যাচের লাগাম নিয়ে নেন নিজের হাতে, ২০-১৪ ফলে এগিয়ে যান। সেখান থেকে ২১-১৬ ফলে সেট জেতেন সিন্ধু। রিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু টোকিওতে জান লড়িয়ে খেলছেন, প্রত্যাশামতোই। তবে এখনও পর্যন্ত জয় এলেও, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে সিন্ধুর লড়াই কঠিন হতে চলেছে বলে মনে করছেন অনেকে। কারণ প্রতিপভ ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ড। বিশ্বের ১২ নম্বর ব্যাডমিন্টন তারকা তিনি। তাঁকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠবেন সিন্ধু। সেখানে তাঁর উল্টোদিকে থাকছেন জাপানের আকানে ইয়ামাগুচি।

```