Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে দল ছেড়ে বিজেপিতে, পদ্মের ঝান্ডা হাতে নিলেন পুরুলিয়ার তৃণমূল সহ সভাপতি

লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। রাজ্যে ৭ দফায় ভোট। এর মধ্যেই পুরুলিয়া তৃণমূলে ভাঙন দেখা দিল

পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে দল ছেড়ে বিজেপিতে, পদ্মের ঝান্ডা হাতে নিলেন পুরুলিয়ার তৃণমূল সহ সভাপতি

শেষ আপডেট: 17 March 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকসভার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। রাজ্যে ৭ দফায় ভোট। এর মধ্যেই পুরুলিয়া তৃণমূলে ভাঙন দেখা দিল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়া শহরের বিজেপির দলীয় কার্যালয়ে উত্তমবাবুর হাতে দলীয় পতাকা তুলে দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত। 

উত্তমবাবু বলেন, "তৃণমূলে যাঁরা যত দুর্নীতি করবে, তাদের ততই উন্নতি হবে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের সঙ্গী হতে পেরে আমি গর্বিত।" পুরুলিয়াতে তৃণমূলের অন্দরে "পরিবারতন্ত্র" চলছে বলেও দাবি করেন তিনি। উত্তমবাবুর দাবি, তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত, সন্ধ্যা টুডু,  রাজীব সোরেন, সুজয় বন্দ্যোপাধ্যায় তাঁদের একটি বৃত্ত তৈরি করে ফেলেছে জেলায়। তাঁরা বাইরের কারওকে ঢুকতে দেবে না। 

দল পাল্টে ফেলা প্রাক্তন সহ সভাপতির অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বলেন, "যিনি বিজেপিতে যোগদান করেছেন, উনি নিজেই কী করেন নিজেই জানেন না। আমাদের দলে ওর কোনও গুরুত্ব নেই। উনি বিদায় হওয়াতে দলের ভাল হয়েছে।"

পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "তৃণমূল থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন দলে যোগ দেওয়ার জন্য। যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে তাদের জন্য আমাদের দলে সবসময় জায়গা আছে।"


```