Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়ি থেকে ৩৫ লক্ষ টাকা লুঠ! আতঙ্ক পুরুলিয়ায়

নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই গ্রামের মানুষ। পুলিশের কাছে তাঁরা রাত্রিপাহারা দাবি জানিয়েছেন।

ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে বাড়ি থেকে ৩৫ লক্ষ টাকা লুঠ! আতঙ্ক পুরুলিয়ায়

লন্ডভন্ড গোটা বাড়ি, সর্বস্ব খুইয়ে কান্না ব্যবসায়ীর-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 9 May 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দুঃসাহসিক ডাকাতির ঘটে গেল পুরুলিয়ায়। এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ৩৫ লক্ষ টাকা নগদ ও ৫ লক্ষ টাকার বেশি দামের গয়না লুঠ করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার এই ঘটনা সামনে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মফ্ফসল থানা এলাকার নদীয়াড়া গ্রামে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই গ্রামের মানুষ। পুলিশের কাছে তাঁরা রাত্রিপাহারা দাবি জানিয়েছেন।

ব্যবসায়ী শ্যামাপদ গড়াই জানিয়েছেন, ছেলে-মেয়ে, স্ত্রীকে নিয়ে তাঁর ভরা সংসার। ছেলে ডাক্তারি পড়ুয়া। মেয়ে স্কুলে পড়ে। তাঁর অভিযোগ, রাতে বাড়ির দরজায় কড়া নড়ার শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে গেছিল। দরজা খুলে বাইরে বেরতেই তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে একদল ডাকাত। ছেলে-মেয়ে, স্ত্রী সকলের ঘুম ভেঙে যায়। তারা চিৎকার করে লোক জোড় করার চেষ্টা করলে প্রাণে মারার ভয় দেখায় ওই ডাকাতরা। শ্যামাপদবাবু সহ পরিবারের সদস্যদের একটি ঘরে বেঁধে রেখে বাড়িতে অবাধে লুঠপাট চালায়। প্রায় দেড় থেকে দুঘণ্টা ধরে চলে ডাকাতি। 

শ্যামাপ্রসাদবাবুর কথায়, ভয়ে তাঁরা কাঁটা হয়ে গেছিলাম ওই কয়েক ঘণ্টায়। কোনওরকমে প্রাণে বেঁচেছি। ডাকাত দল বাড়ি সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে। সঙ্গে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়েই পালায় । এর আগেও ওই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশকে খবর দিলে ২ ঘণ্টা পরে এসেছে। এই ভাবে গ্রামে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে বারবার। পুলিশ এই ডাকাতদলকে ধরার ব্যবস্থা না করলে আরও অনেকে ক্ষতি হয়ে যাবে। 

পুলিশের দাবি, ওই ব্যবসায়ীর তাঁদের কাছে ডাকাতির অভিযোগ জানিয়েছে। ডাকাতদের ধরতে এলাকায় তদন্ত শুরু করেছে তারা। 


```