Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাংলা বাঁচাতে' আফস্পার দাবি পুরুলিয়ার সাংসদের, শাহ-র সঙ্গে দেখা করতে পারেন সুকান্ত

রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই গোটা বিষয়টি জানান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। জানা যায়, তিনি স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহকে আফস্পার দাবি জানিয়ে এদিনই একটি চিঠি লিখেছেন।

'বাংলা বাঁচাতে' আফস্পার দাবি পুরুলিয়ার সাংসদের, শাহ-র সঙ্গে দেখা করতে পারেন সুকান্ত

সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাত

শেষ আপডেট: 13 April 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ (সংশোধিত) আইন নিয়ে শুক্রবার থেকে অশান্তি চলছে মুর্শিদাবাদে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শনিবার রাতে ফের কিছু জায়গায় ঝামেলা লাগার খবর আসে। রাতেই সেখানে পৌঁছন ডিজিপি। উপস্থিত রয়েছেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও। রাজ্যে আইনশৃঙ্খলা ফেরাতে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাঁর দলেরই আরেক সাংসদ দাবি জানালেন আফস্পার (AFSPA)। চিঠি লিখলেন শাহ-কে। 

রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই গোটা বিষয়টি জানান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। জানা যায়, তিনি স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহকে আফস্পার দাবি জানিয়ে এদিনই একটি চিঠি লিখেছেন। রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। সেই চিঠির একটি কপিও পোস্টের সঙ্গে জুড়ে দেন তিনি। 

এদিকে, মুর্শিদাবাদ ইস্যুতে মাঠে নামেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রাজ্য কেন্দ্রবাহিনী মোতায়েন ও বাহিনীর ওপর আস্থা করা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। বলেন, 'কদিন আগে দিল্লি পুলিশ যখন এসেছিল। তখন মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। তিনি বলেছিলেন কেন অন্যরাজ্যের পুলিশ আসবে এরাজ্যে। তাহলে এরাজ্যের মানুষ কেন কাজে অন্য রাজ্যে যাবে। পুলিশ ন্যাশনাল হাই ওয়ে পাশে দাঁড়িয়েছিল। মুসলিম অধ্যুষিত এলাকায় যেতে পারেনি। যতক্ষণ না বিএসএফ এসেছে। বিএসএফ আসার পর পুলিশ গেছে। তার জন্যে ডিজিপিকে যেতে হয়েছে।'

সুকান্তর কথায় উঠে আসে হিন্দুদের ওপর অত্যাচারের প্রসঙ্গ। প্রশ্ন করেন, 'যখন যে ঘটনাই হোক হিন্দুদের থাকতে না দেওয়ায় উদ্দেশ্য। পিএফআই যখন নিষিদ্ধ হয় তখন বাংলার এক নেতাও কেন গ্রেফতার হয়নি। একজন হয়েছিল কিন্ত অন্য রাজ্যে। মমতা ব্যানার্জি একজনকেও গ্রেফতার করেননি। হিন্দুদের পুজো নিয়ে কথা হয়। ডায়মন্ড হারবারে হয়। রাজ্যে সরকারের কোনও ক্ষমতা নেই। প্রশাসন আমাদের হাতে ছাড়ুক সিদ্দিকুল্লা সাহেবকে। বাড়ি থেকেই বেরতে দেব না।' 

বিজেপি নেতা তথা সাংসদ দাবি করেন, মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের কোথাও কোথাও যা হচ্ছে, একই পরিস্থিতি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গাতেও। এখনই পদক্ষেপ না করলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। দাবি জানান, রাষ্ট্রপতি শাসনেরও। 

কথার মাঝেই বিস্ফোরণ মন্তব্য করেন সুকান্ত। তাঁর অভিযোগ, বিধায়কের ভাই গুলি চালিয়েছে। মালদহ-মুর্শিদাবাদ, মোথাবাড়ি, ইটাহার-সহ একাধিক জায়গায় আগামীতে ঝামেলা হবে। এরা সব সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে কাজ করছে। 

শেষে জানিয়ে দেন আগামীকাল অর্থাৎ সোমবার মালদহ যাবেন তিনি। রওনা দেবেন আজ রাতে। আজ রাতে বেরোবো। প্রয়োজনে পরে দেখা করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। 


```