Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মনমোহন সিংহের মৃত্যুতে শোকজ্ঞাপন বিশ্বভারতীর, পৌষ মেলা প্রাঙ্গণে সব ধরনের অনুষ্ঠান বন্ধ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দু'বারের আচার্য মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শুক্রবার পৌষ মেলা প্রাঙ্গণে সব ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। খুলেও ফেলা হয়েছে প্যান্ডেল।

মনমোহন সিংহের মৃত্যুতে শোকজ্ঞাপন বিশ্বভারতীর, পৌষ মেলা প্রাঙ্গণে সব ধরনের অনুষ্ঠান বন্ধ

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

শেষ আপডেট: 27 December 2024 16:22

দ্য ওয়াল ব্যুরো: অজাতশত্রু, বিচক্ষণ অর্থনীতিবিদ তথা ভারতের গুটিকতক 'সুভদ্রলোক' রাজনীতিক কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত। হৃদরোগ এবং বার্ধক্যজনিত সমস্যার জন্য নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হওয়া মনমোহন সিং কয়েক ঘণ্টার মধ্যে প্রয়াত হন। তাঁর প্রয়াণে দেশ-বিদেশের রাষ্ট্রনেতারা গভীর শোকপ্রকাশ করেছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানও শোকজ্ঞাপন করেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে। ব্যতিক্রম নয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দু'বারের আচার্য মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শুক্রবার পৌষ মেলা প্রাঙ্গণে সব ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। খুলেও ফেলা হয়েছে প্যান্ডেল। কিন্তু শনিবার পর্যন্ত মেলা চলবে। সামনের সোমবার উপাসনা গৃহে মনমোহন সিংয়ের স্মরণে সন্ধ্যা ৬টা নাগাদ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 

বস্তুত, শুক্রবার সকালে মতিলাল নেহরু মার্গের বাসভবনে নিয়ে আসা হয় মনমোহন সিংয়ের মৃতদেহ। সেখানে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কংগ্রেস সূত্রে খবর, শনিবার দলীয় সদর দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখানেই শ্রদ্ধাজ্ঞাপনের পরই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিন জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে 'জাতীয় শোক' চলবে। শুক্রবার যাবতীয় নির্ধারিত কর্মসূচিও বাতিল করা হয়েছে।


```