Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কৌশিকী অমাবস্যায় ভিড় উপচে পড়ল তারাপীঠে, মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তন্ত্রসাধকরা

কথিত, সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন। তাই অন্য সমস্ত অমাবস্যার থেকে এর গুরুত্ব আলাদা।

কৌশিকী অমাবস্যায় ভিড় উপচে পড়ল তারাপীঠে, মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তন্ত্রসাধকরা

শেষ আপডেট: 2 September 2024 17:04

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধে ৬টা ৪৫ মিনিটে আরতি শুরু হবে। শেষ হবে ৭টা ১০ মিনিট নাগাদ। এই মাহেন্দ্রক্ষণের জন্য এখন অপেক্ষায় কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে জড়ো হওয়া লাখো ভক্ত। 

কথিত, সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন। তাই অন্য সমস্ত অমাবস্যার থেকে এর গুরুত্ব আলাদা। হিন্দু তন্ত্রমতে তো বটেই, বৌদ্ধ তন্ত্রমতেও ভাদ্র মাসের এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বাস,এইদিনে কঠিন ও গুপ্ত সাধনায় আশাতীত ফল মেলে। এই দিনের এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য খুলে যায়। সেই বিশেষ মুহূর্তে সাধক ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের মধ্যে আত্মস্থ করেন। তাঁর কূলকুণ্ডলিনী জাগ্রত হয়, ও সিদ্ধিলাভ করেন তিনি। 

এই বিশেষ দিনে তারা মায়ের আরতি দেখার জন্য উন্মুখ থাকেন ভক্তরা। কখন আরতি, সেই জিজ্ঞাসা ফেরে মানুষের মুখে। বিশেষ এই দিনটিতে বরাবরই তারাপীঠে ঠাঁই নেই অবস্থা হয়। হোটেল ও থাকার অন্য জায়গাগুলি সবই বুক হয়ে যায় অনেক আগে থেকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিড়ে থিকথিক করছে তারাপীঠ। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। পুণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থায় যাতে কোনও অসুবিধা না হয় তার জন্যেও তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন।


```