Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিনাতের খোঁজেই পুরুলিয়ার জঙ্গলে? নিখোঁজ রয়্যাল বেঙ্গল ক্যামেরায় ধরা পড়তেই বাড়ছে আতঙ্ক

গত কয়েক দিন ধরে পুরুলিয়ার জঙ্গল এলাকায় ঘুরছে বাঘটি।

জিনাতের খোঁজেই পুরুলিয়ার জঙ্গলে? নিখোঁজ রয়্যাল বেঙ্গল ক্যামেরায় ধরা পড়তেই বাড়ছে আতঙ্ক

শেষ আপডেট: 19 January 2025 18:29

দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল নিখোঁজ হয়ে যাওয়া রয়্যাল বেঙ্গল টাইগার। শুক্রবার রাতে পুরুলিয়ার বান্দোয়ান ১ ব্লকের রাইকার জঙ্গলে শেষবারের মতো তাকে ক্যামেরায় দেখা গেছিল। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। জানা গেছে, রবিবার ভোর ৫.৫১ মিনিটে ক্যামেরায় বাঘটির গতিবিধি রেকর্ড করা হয়েছে।

গত কয়েক দিন ধরে পুরুলিয়ার জঙ্গল এলাকায় ঘুরছে বাঘটি। বাঘকে বাগে আনতে বন দফতর বিভিন্ন জায়গায় খাঁচা বসালেও লাভ হয়নি। শুক্রবার মাঝরাতে আচমকা সে ক্যামেরায় ধরা দেয় বাঘটি। তারপর তার নাগাল পেতে রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছিল বন দফতরের। শেষমেশ বান্দোয়ান ব্লকের রাইকা পাহাড়েই দেখা গেল রয়্যাল বেঙ্গলটিকে।

জানা গেছে, গত বছরের শেষ দিকে ওড়িশা থেকে আসা জিনাত আসার পর জঙ্গলমহলে যে যে এলাকায় তাকে দেখা গেছিল নতুন বাঘটিকেও সেই এলাকায় দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, খুব সম্ভবত বাঘিনি জিনতের খোঁজেই জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে পুরুষ বাঘটি। জিনাত যে যে এলাকা দিয়ে গেছিল, এই বাঘটাও সেই এলাকা দিয়েই যাচ্ছে। মনে করা হচ্ছে, জিনতের প্রস্রাবের সঙ্গে নির্গত বিশেষ ধরনের হরমোন ‘ফেরোমন’-এর উপস্থিতির কারণে বাঘটি রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে এখনও থেকে গেছে। সে মনে করছে, অন্য কোথাও নয়, এখানেই রয়েছে জিনাত।  

সাধারণত বন্যপ্রাণীদের ফেরোমন খোলা হাওয়ায় ১৪ থেকে মেরেকেটে ১৫ দিন স্থায়ী হয়। তবে এ ক্ষেত্রে জিনাতের ফেরোমন আরও বেশি দিন স্থায়ী হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর তার গন্ধেই জিনাতের বসবাস করা একাধিক জায়গায় দৌড়ে বেড়াচ্ছে বাঘটি।

তবে এখনও পর্যন্ত হদিশ পাওয়া গেলেও তাকে পাকড়াও করা যায়নি। রবিবার বাঘ রাইকা পাহাড়ে লুকিয়ে রয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হতেই পাহাড় সংলগ্ন বিভিন্ন এলাকায় মাইক প্রচার শুরু করেছে বন দফতর। 

বন দফতরের দাবি, রাইকা পাহাড় কোনও ছোট এলাকা নয়। এই পাহাড়ের বিভিন্ন এলাকায় জঙ্গলের ঘনত্ব খুবই বেশি। স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা অতটা সহজ নয়। ফাঁদ পেতে বারবার নাকাল হতে হলেও এবার বাঘের নাগাল পেতে পাহাড়ের তিনদিক থেকে অভিযান শুরুর পরিকল্পনা করেছে বন দফতর।


```