Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

পুরুলিয়া হাসপাতালের এসএনসিইউ বিভাগে আগুন! আতঙ্কে নবজাতকদের পরিবার

পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এসএনইউ (Special New Born Care Unit) বিভাগে আগুন। নবজাত বিভাগের মূল দরজার বাইরে ড্রায়ার মেশিনে থেকে আগুন লেগেছিল।

পুরুলিয়া হাসপাতালের এসএনসিইউ বিভাগে আগুন! আতঙ্কে নবজাতকদের পরিবার

পুরুলিয়া হাসপাতাল

শেষ আপডেট: 7 August 2024 20:10

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এসএনইউ (Special New Born Care Unit) বিভাগে আগুন। নবজাত বিভাগের মূল দরজার বাইরে ড্রায়ার মেশিনে থেকে আগুন লেগেছিল। পাশেই ছিল অক্সিজেন পাইপ, ইলেকট্রিক তার। সেগুলিও জ্বলতে শুরু করে। ছোটাছুটি লেগে যায় হাসপাতালে। স্বাস্থ্যকর্মীরা দমকলকে খবর দেন। কিন্তু  এক রোগী আত্মীয় ও ডাক্তারের তৎপরতায় দমকল আসার আগেই  আগুন নিয়ন্ত্রণ নিভিয়ে ফেলা হয়। অল্পে জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় হাসপাতাল। 

সৌম্য ঘোষ নামে এক নবজাতকের বাবা জানান, তাঁর সদ্যোজাত সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে। আচমকাই এসএনসিইউর ডায়্রার মেশিন দাউ দাউ করে জ্বলে ওঠে। কর্তব্যরত চিকিৎসক ওই ঘটনা দেখে বাইরে ছুটে আসেন। আগুন নেভাতে সৌম্যবাবুর সাহায্য চান। তাঁরা দুজনেই হাসপাতালে রাখা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এদিক খবর পাওয়া ৫ মিনিটের মধ্যে দমকলের কর্মীরাও হাসপাতালে পৌঁছে যান। এই ঘটনা আতঙ্ক ছড়িয়ে পরে গোটা হাসপাতাল চত্বরে।  

দমকল বিভাগের আধিকারিক ষষ্ঠীচরণ পাত্র জানিয়েছেন, দমকল তাড়াতাড়ি পৌঁছে গেছিল। কিন্তু হাসপাতালে রাখা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন আগে নিভিয়ে ফেলা হয়েছিল। কী কারণে আগুনে লেগেছে তা ঠিকমতো তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, হাসপাতালে অগ্নিনির্বাপন ব্যবস্থা ভালো রয়েছে। তা ঠিক না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। 


```