Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চালান ছাড়াই বালি পাচার করছিল দুষ্কৃতীরা, ধরতে গিয়ে বেধড়ক মার খেল পুলিশ

আটক করা বালি বোঝাই ট্রাক্টরগুলিকে থানায় নিয়ে আসার পথে আমশোল মোড় লাগোয়া এলাকায় আচমকাই ১৫-২০ জন দুস্কৃতী গাড়ি আটকে পুলিশকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

চালান ছাড়াই বালি পাচার করছিল দুষ্কৃতীরা, ধরতে গিয়ে বেধড়ক মার খেল পুলিশ

সোনামুখী থানা

শেষ আপডেট: 29 November 2024 17:26

দ্য ওয়াল ব্যুরো: জোরজবস্তি বৈধ বালিঘাট থেকে বালি পাচার করছিল দুষ্কৃতীরা। তাতে বাধা দিতে গিয়েই বেধড়ক মার খেতে হল পুলিশকে।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার সোনামুখী থানার আমশোল এলাকায়। ঘটনায় যুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বালি বোঝাই একটি ট্রাক্টরও আটক করা হয়েছে।

স্থানীয়দের কথায়, দামোদর নদের উপর একটি বৈধ বালিঘাট থেকে চালান ছাড়াই কয়েকজন ব্যক্তি জোরজবস্তি ট্রাক্টর ভরে বালি পাচারের চেষ্টা করছিল।

বালি চুরির খবর পেয়েই সোনামুখী থানার পুলিশ ট্রাক্টরগুলিকে ধাওয়া করে। সোনামুখী থানার ডিহিপাড়ার কাছে দু'টি ট্রাক্টরকে পাকড়াও করে। আটক করা বালি বোঝাই ট্রাক্টরগুলিকে থানায় নিয়ে আসার পথে আমশোল মোড় লাগোয়া এলাকায় আচমকাই ১৫-২০ জন দুস্কৃতী গাড়ি আটকে পুলিশকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

এখানেই শেষ নয়, এর পাশাপাশি পুলিশের থেকে আটক হওয়া একটি ট্রাক্টর কার্যত ছিনিয়ে নেয় দুস্কৃতীরা। ঘটনায় ৩ পুলিশ কর্মী আহত হন।

পরে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে বালি বোঝাই ওই  একটি ট্রাক্টরকে সোনামুখী থানায় নিয়ে আসে। পরে পুলিশকে মারধরের ঘটনায় ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 


```