Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

কালীপুজোর রাতে পুরুলিয়ায় ডাইনি অপবাদে মহিলাকে কুপিয়ে খুন! কাঠগড়ায় শ্বশুরবাড়ি

কালীপুজোর রাতে একদিকে যেমন মায়ের আরাধনা চলছে, অন্যদিকে এই রাজ্যেই মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক গৃহবধূ। 

কালীপুজোর রাতে পুরুলিয়ায় ডাইনি অপবাদে মহিলাকে কুপিয়ে খুন! কাঠগড়ায় শ্বশুরবাড়ি

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 October 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর রাতে একদিকে যেমন মায়ের আরাধনা চলছে, অন্যদিকে এই রাজ্যেই মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক গৃহবধূ। অভিযোগ, ডাইনি অপবাদের জেরে স্বামীর পরিবারের সদস্যদের হাতেই খুন হতে হয়েছে মহিলাকে।

ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার চাপুরি গ্রামে। ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং আটক করা হয়েছে পরিবারের কয়েকজন সদস্যকে, যাদের মধ্যে মৃতার দেওরও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপুরির বাসিন্দা ওই মহিলা স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন সেখানে। অভিযোগ, বছরের পর বছর ধরে দেওর-সহ শ্বশুরবাড়ির একাংশ তাঁকে ডাইনি বলে অপমান ও নির্যাতন চালাত। কালীপুজোর রাতে সেই মানসিক অত্যাচার ভয়াবহ আকার নেয়।

অভিযোগ, সোমবার রাতে পরিবারের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার পর ওই মহিলার উপর চড়াও হয় কয়েকজন আত্মীয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। মুখ থেঁতলে দেওয়া হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

খবর পেয়ে পাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতার সন্তানদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মাকে ‘ডাইনি’ বলে কটূক্তি ও শারীরিক নির্যাতন করত পরিবারের সদস্যরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, গ্রামীণ এলাকায় ডাইনি অপবাদে অত্যাচারের ঘটনা নতুন নয়। একাধিকবার সচেতনতা অভিযান চালানোর পরও এই কুসংস্কারের বলি হচ্ছেন বহু নিরপরাধ নারী।


```