Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে কালঘাম ছুটছে বঙ্গ বিজেপির, পুরস্কার ঘোষণা হল বাঁকুড়ায়

পুরস্কার ঘোষণার পরই বিতর্ক তৈরি হয়েছে। ব্যাঙ্গ, ঠাট্টা করতে ছাড়ছে না শাসকদলও। কেউ কেউ বলছে, এসব টোটকা দিয়েও কোনও কিছু করা যাবে না। মানুষ বুঝে গিয়েছে, বিজেপি বাংলার জন্য কতটা বিপজ্জনক।

সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে কালঘাম ছুটছে বঙ্গ বিজেপির, পুরস্কার ঘোষণা হল বাঁকুড়ায়

বিজেপি

শেষ আপডেট: 26 December 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: গোটা বাংলা জুড়ে সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে রীতিমতো নাকানি-চোবানি খাচ্ছে বঙ্গ বিজেপি। এই আবহে নেতা-কর্মীদের একটা ঝাঁকুনি দিতে বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে সদস্য সংগ্রহ করলে পুরস্কার দেওয়া হবে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছে।

বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার তরফে দেওয়া ওই নোটিসে বলা হচ্ছে, চলতি মাসের ৩০ তারিখের মধ্য়ে যদি ১৫০ জন সদস্য সংগ্রহ করতে পারে তাহলে একটি মোদি জ্য়াকেট পুরস্কার দেওয়া হবে। ৭৫ জন সদস্য সংগ্রহ করলে মিলবে ১০০ টাকা। আর এর পরই বিতর্ক তৈরি হয়েছে। ব্যাঙ্গ, ঠাট্টা করতে ছাড়ছে না শাসকদলও। কেউ কেউ বলছে, এসব টোটকা দিয়েও কোনও কিছু করা যাবে না। মানুষ বুঝে গিয়েছে, বিজেপি বাংলার জন্য কতটা বিপজ্জনক।

সালটা ছিল ২০২১। বাংলার রাজনীতিতে পদ্মফুলের সমাহার দেখেছিলেন সকলে। এই বাংলায় তখন বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতে প্রধান বিরোধী দল হয় বিজেপি। আর তার আগে ২০১৯ সালে আগমনী সুর শুনিয়েছিল গেরুয়া শিবির। ১৮টি আসন জিতেছিল লোকসভা নির্বাচনে।

কিন্তু ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে আর একটিও নির্বাচনে সাফল্য পায়নি বঙ্গ–বিজেপি। বরং যত দিন এগিয়েছে ততই ভরাডুবি হয়েছে। সদ্য ৬টি উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। তাই আর ১৫ মাস পর ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলায় কুপি নিয়ে খুঁজতে হবে বলে মনে করছেন অনেকে। 

আগামী বিধানসভায় বাংলার কুর্সি দখল তো দূরে থাক ৫০টি আসন জিততে পারবে কি না তা নিয়ে সন্দিহান কেন্দ্রীয় নেতৃত্বও।


```