Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁকুড়ায় বাজ পড়ে দম্পতির মৃত্যু, তুমুল বৃষ্টিতে মাঠে ফসল তুলতে গিয়েছিলেন

হাসপাতালে আসেন যান বিধায়ক অলোক মুখোপাধ্যায়। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তিনি।

বাঁকুড়ায় বাজ পড়ে দম্পতির মৃত্যু, তুমুল বৃষ্টিতে মাঠে ফসল তুলতে গিয়েছিলেন

বাঁকুড়ায় বাজ পড়ে দম্পতির মৃত্যু- প্রতীকী চিত্র

শেষ আপডেট: 31 May 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোরে জমিতে ঢেঁড়স তুলতে গেছিলেন। আচমকা বজ্রপাত শুরু হয়। মাঠে ফসল তোলার সময়ে বাজ পড়ে মৃত্যু হল এক দম্পতির। শুক্রবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দম্পতির নাম নীরদ সাঁতরা (৬৪) ও তারারাণী সাঁতরা (৫৭)। তাঁরা ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। নীরদ সাঁতরা নিজস্ব জমিতে ঢেঁড়স চাষ করেছিলেন। এদিন ভোরে ঝড়বৃষ্টির মধ্যেই নীরদবাবু ও তাঁর স্ত্রী তারারাণী ঢেঁড়স তুলতে মাঠে গেছিলেন। সেখানেই তাদের উপর আচমকা বাজ পড়ে। পরে দুজনকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা দু'জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে, হাসপাতালে আসেন যান বিধায়ক অলোক মুখোপাধ্যায়। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তিনি।পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনার তদন্তের করছে তারা। মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে তারা। 

শুক্রবার ভোর রাত থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, রেমাল প্রভাব কাটার পরে গরম বাড়বে। শনিবার থেকে বৃষ্টি হবে। 


```