Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিষ্ণুপুরে জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে

রবিবার বিষ্ণুপুর থানার বাঁকাদহ অঞ্চল এলাকার কাঠগুঁড়ির জঙ্গলে ওই মহিলার দেহ খুঁজে পান স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দেন। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে দেহ উদ্ধার করে। মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে। 

বিষ্ণুপুরে জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে

বিষ্ণুপুরে জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

শেষ আপডেট: 25 August 2024 15:06

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ফের মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষ্ণুপুরের জঙ্গলে থেকে উদ্ধার হল   মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। ধর্ষণে করে খুন করা হয়েছে বলে দাবি করেছে মৃতের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিষ্ণুপুর থানার বাঁকাদহ অঞ্চল এলাকার কাঠগুঁড়ির জঙ্গলে ওই মহিলার দেহ খুঁজে পান স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দেন। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে দেহ উদ্ধার করে। মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে। 

আত্মীয়রা জানিয়েছেন, ৪৬ বছরের ওই বধূ স্থানীয় জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি না ফেরায় রাতভর তাঁকে খোঁজাখুজি করা হয়। কিন্তু সন্ধান মেলেনি তাঁর। রবিবার সকালে ফের জঙ্গলে খুঁজে যান আত্মীয়রা। সেই সময়ে তাঁকে দেহ মেলে। মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল।

পরিজনদের আরও অভিযোগ, প্রায় ২০০ মিটার মাটিতে ঘষার চিহ্ন রয়েছে। ওই মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি তাঁদের। পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে। বিচার চেয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের উপস্থিতিতে করা হয় ভিডিওগ্রাফিও করা হয়েছে। এরপরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েচে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মহিলার মৃত্যুর কারণে জানা সম্ভব হবে। 


```