Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩ দিন পরে মিলল খয়রাশোলের নিখোঁজ যুবকের দেহ, টুকরো টুকরো করে রাখা ছিল বস্তায়

স্থানীয় বাসিন্দারা দাবি করতে থাকেন, পরকীয়া সম্পর্কের জেরেই ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। 'রক্তের বদলা রক্ত' এই দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়।

৩ দিন পরে মিলল খয়রাশোলের নিখোঁজ যুবকের দেহ, টুকরো টুকরো করে রাখা ছিল বস্তায়

খয়রাশোলের নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ মিলল বস্তায়-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 6 November 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: কয়েকদিন আগে পুরুলিয়ার নদীচর থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। এবার বীরভূমের কয়লা খাদানের জলাশয়ের পাশ থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, দেহ টুকরো টুকরো করে বস্তার ভিতরে ঢোকানো ছিল। বীরভূমের কাঁকড়তলা থানার খয়রাশোলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। 

স্থানীয় বাসিন্দারা দাবি করতে থাকেন, পরকীয়া সম্পর্কের জেরেই ওই যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে। 'রক্তের বদলা রক্ত' এই দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়। এক সময়ে রণক্ষেত্রের চেহারা নেই গোটা এলাকা। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ইনসান শেখ (৩৮)। তাঁর বাড়ি খয়রাশোল ব্লকের সাহাপুরে। গত তিনদিন ধরে তিনি যুবক নিখোঁজ ছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক সঙ্গে এক মহিলার পরকীয়া সম্পর্ক ছিল। সেই মহিলার খোঁজ করছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাতে ইনসানকে নৃশংসভাবে খুন করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে। 

বুধবার সকালে স্থানীয়রা খয়রাশোল ব্লকের জলাশয়ের পাশে একটি পরিত্য়ক্ত বস্তা দেখতে পান। ওই বস্তা রক্তে ভিজে গেছিল। তা দেখে অনেকে সন্দেহ হয়। বস্তা খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। দেখেন, ওই যুবকের টুকরো করা দেহ বস্তায় লুকিয়ে রাখা হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দেহ উদ্ধারে পুলিশকে বাধা দেন গ্রামবাসীদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পরে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 


```