
ফাইল ছবি।
শেষ আপডেট: 8 February 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: মর-পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক রানা বিশ্বাস। ঘটনাকে কেন্দ্র করে শনিবার শোকের ছায়া জেলা প্রশাসনের অন্দরে।
জেলা প্রশাসনের অন্দরে কাজের মানুষ হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক। তাঁর মৃত্যুতে টুইটে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মৃত অফিসারের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (প্রাক্তন) ক্যাডারের একজন সদস্য হিসেবে রানা বিশ্বাস শুধু একজন দুর্দান্ত অফিসারই ছিলেন না, একজন নিখুঁত ভদ্রলোকও।'
Deeply saddened by the sudden and untimely demise of Sri Rana Biswas, Additional District Magistrate, Purulia.
— Mamata Banerjee (@MamataOfficial) February 8, 2025
A member of West Bengal Civil Service(Exe.) cadre, he will be remembered as an excellent officer and a perfect gentleman.
My sincere condolences to his family, friends…
সূত্রের খবর, নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। রানা বিশ্বাস জেলা পরিষদের দায়িত্বে ছিলেন।
প্রশাসন সূত্রের খবর, আবাস-সহ বিভিন্ন প্রকল্পে কাজের স্বচ্ছতা আনতে জেলায় তাঁর উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনও অভিযোগ এলে নিজেই পৌঁছে যেতেন স্পটে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া দফতরের কর্মীদের মধ্যেও।