Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Puri Jagannath Temple: শতাব্দী প্রাচীন সিংহ মূর্তি উদ্ধার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে! চলছিল খোঁড়াখুঁড়ির কাজ

দ্য ওয়াল ব্যুরো: পুরী হেরিটেজ করিডর প্রকল্পের জন্য জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) প্রায় ৭৫ মিটার জায়গা জুড়ে খননকার্য চলাকালীন সময় মাটির নীচ থেকে পাওয়া গেল গঙ্গা রাজবংশের আমলের একটি সিংহের মূর্তি! পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্য

Puri Jagannath Temple: শতাব্দী প্রাচীন সিংহ মূর্তি উদ্ধার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে! চলছিল খোঁড়াখুঁড়ির কাজ

শেষ আপডেট: 19 May 2022 10:21

দ্য ওয়াল ব্যুরো: পুরী হেরিটেজ করিডর প্রকল্পের জন্য জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) প্রায় ৭৫ মিটার জায়গা জুড়ে খননকার্য চলাকালীন সময় মাটির নীচ থেকে পাওয়া গেল গঙ্গা রাজবংশের আমলের একটি সিংহের মূর্তি! পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত কলিঙ্গ রাজ্য শাসন করেছিল এই পূর্ব গঙ্গা রাজবংশ (East Ganga Dynasty) যা। এই কলিঙ্গেরই বর্তমান নাম ওড়িশা।

জানা গেছে, সিংহের মূর্তিটি দ্বাদশ শতকের। উদ্ধারের সময় মূর্তিটি আংশিক ভাঙা অবস্থায় ছিল। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-র ভুবনেশ্বর সার্কেলের সুপারিন্টেনডেন্ট অরুণ কুমার মল্লিক খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিজ্ঞদের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য।

অরুণ কুমার মল্লিক জানিয়েছেন, মূর্তিটি গঙ্গা রাজবংশের আমলের হতে পারে। তবে সঠিক খবর জানা যাবে আর্কিওলজিকাল ল্যাবরেটরিতে সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষার পর। এই সিংহের মূর্তিটি নিয়ে এখনও পর্যন্ত মোট তিনটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। আগের দুটি মূর্তি পাওয়ার খবর এএসআই ইতিমধ্যেই ওড়িশা হাইকোর্টকে জানিয়েছে।

বারবার এরকম মূর্তি উদ্ধার হওয়া নিয়ে বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই ধরনের খননকার্যের আগে জিপিআরএস (GPRS) ব্যবহার করলে ভাল হয়। এতে মূর্তি উদ্ধার কাজে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকবে এবং মাটির নীচের এই সব অ্যান্টিকগুলিও সহজে খুঁজে পাওয়া যাবে।

বিবৃতির হঠাৎ হল কী! ফেসবুকে বললেন, 'আমায় যত্ন করে সাজিয়ে দিত দেবলীনা'


```