Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোরেন ৪২ গাড়ির কনভয় নিয়ে! মামলা করে তথ্য জানাল কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ে গাড়ির সংখ্যা থাকে ২০-২৫টি। কয়েকটি রাজ্য আছে, সেখানে গেলে মোদীর কনভয়ে গোটা পাঁচেক গাড়ি বাড়ে। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাঞ্জাবের অন্য মুখ্যমন্ত্রীদের ছাপিয়ে গেলেন ভগবন্ত মান (Punj

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোরেন ৪২ গাড়ির কনভয় নিয়ে! মামলা করে তথ্য জানাল কংগ্রেস

শেষ আপডেট: 30 September 2022 07:47

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ে গাড়ির সংখ্যা থাকে ২০-২৫টি। কয়েকটি রাজ্য আছে, সেখানে গেলে মোদীর কনভয়ে গোটা পাঁচেক গাড়ি বাড়ে। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাঞ্জাবের অন্য মুখ্যমন্ত্রীদের ছাপিয়ে গেলেন ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann Convoy)। তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা ৪২টি।

কংগ্রেস (Congress) নেতা প্রতাপ সিং বাজওয়া তথ্য জানার অধিকার আইনে মামলা করেছিলেন। জানতে চেয়েছিলেন পাঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রীর কনভয়ে ক’টি গাড়ি থাকে? জবাবে পাঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে, মানের কনভয়ে থাকে ৪২টি গাড়ি।

যা নিয়ে মানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস, বিজেপি। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাওয়া মানে এক কিলোমিটার জুড়ে তাঁরই কনভয় দখল করে নেয়। ফলে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারেন না। এই ভিআইপি সংস্কৃতি নিয়ে আবার মুখ্যমন্ত্রী বলেন আম আদমি পার্টি!

যে কংগ্রেস নেতা তথ্য জানার অধিকার আইনে মামলা করেছিলেন, তিনি বলেছেন, প্রকাশ সিং বাদল থেকে ক্যাপ্টেন অমরেন্দ্র সিং বা চরণজিৎ সিং চান্নি। কেউ এত লম্বা কনভয় নিয়ে ঘুরতেন না।

পাঞ্জাবে নিরাপত্তার কারণেই মুখ্যমন্ত্রীর কনভয় অন্য রাজ্যের থেকে বড় হয়। জানা গিয়েছে ২০০৭-১৭ পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে থাকা শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদলের কনভয় ছিল সবচেয়ে লম্বা। তিনি ৩৩ গাড়ির কনভয় নিয়ে যাতায়াত করতেন। কিন্তু বাদলকে ছাপিয়ে গিয়েছেন মান। তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা ৪২।
পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন আটকে দেওয়া হয়েছিল, সেইদিনও মোদীর কনভয়ে ছিল ২৩টি গাড়ি। কিন্তু মান বোধহয় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি এত বড় কনভয় নিয়ে ঘোরেন।

বাড়ি, গাড়ি কেনার ঋণে সুদের হার বাড়বে, রেপো রেট অনেকটাই বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক


```