Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত বাইক থেকে এলোপাথাড়ি গুলি, মাটিতে লুটিয়ে পড়ল ছ’বছরের শিশু

দ্য ওয়াল ব্যুরো: ছয় বছরের একটি বাচ্চাকে গুলি করে হত্যা (shot dead) করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় বাইক আরোহীরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মানসা জেলার কোটলি গ্রামে। নিহত শিশুটির বাবা জসপ্রিত সিং পুলিশকে জানান, তিনি তাঁর ছ

চলন্ত বাইক থেকে এলোপাথাড়ি গুলি, মাটিতে লুটিয়ে পড়ল ছ’বছরের শিশু

শেষ আপডেট: 17 March 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: ছয় বছরের একটি বাচ্চাকে গুলি করে হত্যা (shot dead) করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় বাইক আরোহীরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মানসা জেলার কোটলি গ্রামে।

নিহত শিশুটির বাবা জসপ্রিত সিং পুলিশকে জানান, তিনি তাঁর ছেলে ও মেয়ের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখনই হঠাৎ একটি বুলেট মোটরসাইকেল পাশ দিয়ে যাওয়ার সময় বাইক-আরোহীরা তাঁদের দিকে এলোপাথাড়ি গুলি (open firing) চালাতে থাকে। যার মধ্যে একটি গুলি সোজা গিয়ে লাগে শিশুটির মাথায়।

সঙ্গে সঙ্গে তাকে মান্সা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর আত্মীয়রা পুলিশকে জানিয়েছে, তাঁদের কারও সঙ্গে কোনওরকম শত্রুতা নেই, কিন্তু একটি ছ’বছরের শিশুকে এভাবে হত্যা করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

মৃত শিশুর পরিবার সূত্রে পুলিশ জানতে পারে বাইক আরোহীরা গুলি চালানোর পর গ্রামের ভেতরে পালিয়ে যায়। পুলিশের ধারণা আততায়ীরা ওই গ্রামেরই বাসিন্দা। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা যাবে বলে আশা তদন্তকারীদের।

মধ্যশিক্ষা পর্ষদ কি অতৃপ্ত আত্মার নির্দেশে নিয়োগ দিয়েছিল? প্রশ্ন হাইকোর্টের


```