Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

করোনায় উদ্বিগ্ন পাঞ্জাব, বাড়ছে মৃত্যু, মোবাইল ভ্যানে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: দেশে করোনায় মৃত্যুহার যেখানে ১.৬১ শতাংশ, পাঞ্জাবে সেখানে ২.৯৪ শতাংশ। সব রাজ্যগুলির থেকে বেশি। দৈনিক সংক্রমণ ও মৃত্যুও চিন্তার কারণ। পাঞ্জাবে করোনা নিয়ন্ত্রণে একাধিক নতুন কর্মসূচী নিচ্ছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং

করোনায় উদ্বিগ্ন পাঞ্জাব, বাড়ছে মৃত্যু, মোবাইল ভ্যানে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা

শেষ আপডেট: 18 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দেশে করোনায় মৃত্যুহার যেখানে ১.৬১ শতাংশ, পাঞ্জাবে সেখানে ২.৯৪ শতাংশ। সব রাজ্যগুলির থেকে বেশি। দৈনিক সংক্রমণ ও মৃত্যুও চিন্তার কারণ। পাঞ্জাবে করোনা নিয়ন্ত্রণে একাধিক নতুন কর্মসূচী নিচ্ছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তাঁরই উদ্যোগে রাজ্যের প্রতিটি গ্রামে, বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মাঠে, সরু গলিতে মোবাইল ভ্যান নিয়ে মানুষজনের স্ক্রিনিং শুরু করে দিয়েছেন তাঁরা। রাজ্য স্বাস্থ্য দফতর জানাচ্ছে, প্রত্যন্ত এলাকাগুলিতে কোভিড টেস্ট বাড়ানোই এখন মূল লক্ষ্য। কারণ গ্রামগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই করোনা পরীক্ষা করা হচ্ছে না। ঘেঁষাঘেঁষি বাড়িতে স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ। মাস্ক, পারস্পরিক দূরত্বের বালাই নেই। তাই প্রত্যন্ত এলাকাগুলিতে ভাইরাসের সংক্রমণ লাগামছাড়া হয়ে গেছে। মৃত্যুও বেড়ে চলেছে। কেন্দ্রের পরিসংখ্যাণ বলছে, পাঞ্জাবের করোনা পরিস্থিতি এখন রীতিমতো উদ্বেগজনক। রাজ্যে কোভিড পজিটিভিট রোগীর সংখ্যা লাখ ছুঁতে চলেছে। নতুন সংক্রমণ তিন হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। করোনায় মৃতের সংখ্যা ২৭০৮। পাঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর, মোহালি, পাটিয়ালা, অমৃতসর, বারনালা, গুরদাসপুর, কাপুরথালা, বারাকপুর ইত্যাদি জায়গায় সংক্রমণ বেড়েই চলেছে। স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, গত কয়েক সপ্তাহে মোহালির বারাকপুর গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। একজনের থেকে বহুজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। তাই বারাকপুরে নতুন করে বাড়ি বাড়ি ঘুরে স্ক্রিনিং শুরু হয়েছে। বারাকপুর থেকে ৯৫ কিলোমিটার দূরত্বে শাহনেওয়াল গ্রামে মোবাইল ভ্যানে করে পৌঁছে গেছেন স্বাস্থ্যকর্মীরা। কোভিড টেস্টের পাশাপাশি কনট্যাক্ট ট্রেসিংও চলছে। সরকারি রিপোর্ট বলছে, লুধিয়ানায় ৪৩৭ জন, অমৃতসরে ৪০১ জন, মোহালিতে ৩১২ জন, জলন্ধর ও পাটিয়ালায় যথাক্রমে ৩০৭ ও ২১৯ জনের মধ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে।

```