Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোংরা গদিতে শুতে বাধ্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী! অপমানে পদত্যাগ পাঞ্জাবের উপাচার্যের

দ্য ওয়াল ব্যুরো: 'বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স'-এ পরিদর্শনে গিয়েছিলেন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী (Punjab health minister) চেতন সিং জৌরামাজরা (Chetan Singh Jouramajra)। সেখানেই নাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Vice Chancellor) হা

নোংরা গদিতে শুতে বাধ্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী! অপমানে পদত্যাগ পাঞ্জাবের উপাচার্যের

শেষ আপডেট: 31 July 2022 06:22

দ্য ওয়াল ব্যুরো: 'বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স'-এ পরিদর্শনে গিয়েছিলেন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী (Punjab health minister) চেতন সিং জৌরামাজরা (Chetan Singh Jouramajra)। সেখানেই নাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Vice Chancellor) হাসপাতালের নোংরা গদিতে শুতে (lie on a dirty mattress) বাধ্য করেছেন তিনি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিকিৎসক রাজ বাহাদুর।

শুক্রবারের এই ঘটনার জেরে অত্যন্ত অপমানিত বোধ করেছেন ডাঃ রাজ বাহাদুর। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন তিনি। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মানের কাছে ঘটনাটির বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়েছেন এই বিশিষ্ট চিকিৎসক।

স্বাস্থ্যমন্ত্রীর ব্যবহারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান। বিষয়টি আরও ভালভাবে সামলানো যেত, মত তাঁর। মোহালিতে ডাঃ রাজ বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিং। তাঁর সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় উপাচার্য রাজ বাহাদুরকে।

জানা গেছে, ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নিতে চলেছেন বলেই সূত্রের খবর। ডাঃ রাজ বাহাদুরকেও তিনি পদত্যাগ না করে নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।

পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজ বাহাদুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রীকে সবকিছু বলেছি তিনি ক্ষমা চেয়েছেন। যখন আপনি আপনার সবটুকু দিয়ে পরিশ্রম করেন তখন এই ধরনের ব্যবহারের সম্মুখীন হতে হলে কখনও কখনও মন মেজাজ ঠিক থাকে না।'

শুক্রবারের ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ষীয়ান চিকিৎসক এবং উপাচার্য রাজ বাহাদুরের কাঁধে হাত রেখে হাসপাতালের একটি নোংরা গদির দিকে আঙুল দেখিয়ে তাঁকে ওই গদিতে শোওয়ার জন্য জোর করছেন স্বাস্থ্যমন্ত্রী জৌরামাজরা। উপাচার্যকে বলতে শোনা যাচ্ছে, এই সমস্ত বিষয় দেখার দায়িত্ব তাঁর হাতে নেই। তাতে স্বাস্থ্যমন্ত্রীর জবাব, 'সবকিছুই আপনার হাতে আছে।'

৭১ বছর বয়সি রাজ বাহাদুর মেরুদণ্ড ও অস্থিসন্ধির বিশেষজ্ঞ চিকিৎসক। গত ৪ দশকেরও বেশি সময় বিভিন্ন নামী প্রতিষ্ঠানে চিকিৎসক এবং শিক্ষক হিসেবে কাজ করেছেন তিনি।

জৌরামাজরার ব্যবহারে নিন্দায় সরব হয়েছে পাঞ্জাবের বিরোধী দলগুলি। ঘটনার জেরে অত্যন্ত ক্ষুব্ধ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য চিকিৎসক সংগঠন। স্বাস্থ্যমন্ত্রীর ব্যবহারের কড়া সমালোচনা করে সংগঠনগুলি তাঁর ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার হয়েছে।

হাড় জিরজিরে ঘোড়ায় জয়রাইড নয়, ইলেকট্রিক ফিটনের আবেদন পশুপ্রেমীদের


```