Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণা! পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রী গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার (job fraud) অভিযোগে পুলিশের এক সিনিয়র আধিকারিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করল (cop and wife arrested) পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। অভিযুক্ত পুলিশ আধি

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ টাকার প্রতারণা! পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রী গ্রেফতার

শেষ আপডেট: 10 January 2023 05:22

দ্য ওয়াল ব্যুরো: বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার (job fraud) অভিযোগে পুলিশের এক সিনিয়র আধিকারিক ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করল (cop and wife arrested) পুলিশ।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম নরপিন্দর সিং (৪১) এবং তাঁর স্ত্রীর নাম দীপ কিরণ (৩৫)। নরপিন্দর সিং মানসা জেলের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত বলে জানা গেছে। দিনকয়েক আগে মোতিনগর থানায় ওই পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জমা পড়ে। এরপরেই তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁদের বাড়ি থেকে তিনটি নেমপ্লেট ছাড়া পুলিশের উর্দি এবং একটি মহিলা পুলিশ সুপারের নেমপ্লেট লাগানো উর্দি পাওয়া যায়। এছাড়াও পুলিশের চাকরিতে নিয়োগের ১০টি ফাঁকা ফর্ম, নগদ ১ লক্ষ টাকা, একটি সোনার চেন ও সোনার আংটি, এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দীপ কিরণ নিজেকে একজন বিচারপতি বলে পরিচয় দিতেন চাকরিপ্রার্থীদের কাছে। তিনি ও তাঁর স্বামী বেকার যুবকদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৮ থেকে ১০ লক্ষ টাকা নিতেন বলে জানা গেছে। প্রতারণার পুরো ঘটনাটিতে ওই পুলিশকর্মী ও তাঁর স্ত্রী ছাড়াও লখবিন্দর সিং এবং সুখদেব সিং নামে আরও দু'জন জড়িত ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

ঘটনায় ইতিমধ্যেই নরপিন্দর সিং এবং দীপ কিরণকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের দুই সঙ্গী পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

যাত্রীদের ফেলে লাগেজ নিয়ে উড়ে গেল বিমান, তুমুল শোরগোল বেঙ্গালুরু বিমানবন্দরে


```