Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামিনদার না থাকায় দু-বছর ধরে হুগলি জেলে বন্দি, অবশেষে মুক্তি পঞ্জাবের বাসিন্দার

পঞ্জাবের ভাটিন্ডায় থাকতেন বদ্রী। সেখানে তার পরিবার রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সিঙ্গুর থানা বদ্রী সাহানিকে গ্রেফতার করে।

জামিনদার না থাকায় দু-বছর ধরে হুগলি জেলে বন্দি, অবশেষে মুক্তি পঞ্জাবের বাসিন্দার

দু বছর পরে জেল মুক্তি বদ্রী সাহানির

শেষ আপডেট: 23 April 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জামিন হয়েছিল। কিন্তু জামিনদার না থাকায় প্রায় দু-বছর ধরে জেলে বন্দি ছিলেন ভিন রাজ্যের এক বাসিন্দা। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সহযোগিতায় অবশেষে কুড়ি হাজার টাকা বন্ডে জামিন পেলেন বদ্রী সাহানি(৪৫)।

পঞ্জাবের ভাটিন্ডায় থাকতেন বদ্রী। সেখানে তার পরিবার রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সিঙ্গুর থানা বদ্রী সাহানিকে গ্রেফতার করে। চন্দননগর জেলে কিছুদিন থাকার পর হুগলি জেলে পাঠানো হয় তাকে। পরিজনদের কেউ এখানে নেই। তাই জামিনের জন্য আবেদনও করতে পারেননি। 

সম্প্রতি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হুগলি জেল পরিদর্শনে যায়। তখনই বদ্রীর খোঁজ পান তাঁরা। এরপরেই নতুন করে তার জেল মুক্তির আবেদন জানানো হয়। আইনজীবীরও ব্যবস্থা করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। জজকোর্টে ২০ হাজার টাকার বন্ডে জামিন পান। 

বুধবার হুগলি জেলের সামনে দাঁড়িয়ে বদ্রী জানান, বাড়ি থেকে কীভাবে হুগলিতে চলে এসেছিলেন মনে নেই। তখন মাথার ঠিক ছিল না তাঁর। তাই বাড়ির ঠিকানা বলতে পারেননি। জেলে থাকার সময় চিকিৎসা হয়। এখন ভালো আছেন। বলেন, "বাড়ি যাব। সেখানে স্ত্রী ছেলেরা রয়েছে। তাদের ফোন নম্বর না থাকায় কোনও যোগাযোগ হয়নি। এখন বাড়ি পৌঁছে চমকে দিতে চান তাদের।"

ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সম্পাদক মানালী সামন্ত বলেন, "২০২৩ সালের ১৪ মার্চ বেল অর্ডার পাশ করার পরেও  বন্ডের টাকা জমা করতে পারেননি। তাই এতদিন জেলেই ছিলেন। আমরা যখন জেল ভিজিটে যাই তখন সে কাতর অনুনয় বিনয় করায় তার জন্য আমরা চেষ্টা করি। এই লড়াই শেষ হয়েছে। এখন বদ্রির বাড়ি ফেরার সব ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে। তার মতো আরও যারা অর্থের অভাবে জামিন পেয়েও ছাড়া পাচ্ছে না তাদের জন্য কাজ করে যাবে ডিএলএস।"


```