
শেষ আপডেট: 18 March 2023 14:17
দ্য ওয়াল ব্যুরো: খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) ও তার শাগরেদদের ধরতে মেগা অভিযানে নামল পাঞ্জাব পুলিশ (Punjab)। যে অপারেশনের জন্য, শনিবার দুপুর থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গোটা রাজ্যজুড়ে ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
মোগা জেলায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করেছে পুলিশ। মোট সাত জেলার পুলিশ বাহিনীকে এক জায়গায় এনে অপারেশনে নেমেছে আপ সরকার। এদিন জলন্ধরের কাছে শাহহোটে বিরাট এলাকা ঘিরে ফেলে অমৃতপালের ৬ ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। বিকেলের দিকে গ্রেফতার হয় অম্রিতপাল।
পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে রাজ্যজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, যাতে ভুয়ো খবর না ছড়ায় তার জন্যই মূলত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
অভিনেতা তথা খালিস্তানি নেতা দীপ সিধু একটি সংগঠন তৈরি করেছিল। তার নাম ওয়ারিস পাঞ্জাব দে। দীপ সিধু গতবছর পথদুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে এই সংগঠনটি চালাচ্ছিল অমৃতপাল। সে আবার স্বঘোষিত ধর্মগুরু। পাঞ্জাবে গত বছর তিনেক ধরে খালিস্তানিরা নতুন করে মাথাচাড়া দিয়েছে। কানাডা, অস্ট্রেলিয়াতেও ক্রমশ উপদ্রব ঘটাচ্ছে তারা। কোথাও মন্দিরে হামলা, কোথাও মন্দিরের দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ‘নরেন্দ্র মোদী মুর্দাবাদ’ লিখে দেওয়া হচ্ছে।
গত মাসে অমৃতপালের এক শাগরেদকে গ্রেফতার করেছিল পুলিশ। তার নাম লভপ্রীত সিং। তার বিরুদ্ধে অপহরণ, ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে। তার গ্রেফতারির বিরুদ্ধে অমৃতপালের বাহিনী জলন্ধরে তাণ্ডব চালিয়েছিল। অন্তত সাত জন উচ্চপদস্থ পুলিশ কর্তা জখম হয়েছিলেন ওই ঘটনায়। এবার সেই অমৃতপালকে জালে তুলতে বিরাট অভিযানে নামলা পাঞ্জাব পুলিশ।
ইজরায়েলে করোনার নতুন দুই প্রজাতি ছড়াচ্ছে, জিনের বদল ঘটেছে ওমিক্রনের