Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএসএফের ক্ষমতাবৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পাঞ্জাব সরকার

দ্য ওয়াল ব্যুরো : গত ১১ অক্টোবর কেন্দ্রীয় সরকার (Central Government) বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে সীমান্তের ৫০ কিলোমিটার পর্যন্ত ভিতরে তল্লাশি চালাতে পারবে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতাবৃদ্ধির প্রতিবাদে শনিবার সুপ্

বিএসএফের ক্ষমতাবৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পাঞ্জাব সরকার

শেষ আপডেট: 11 December 2021 17:11

দ্য ওয়াল ব্যুরো : গত ১১ অক্টোবর কেন্দ্রীয় সরকার (Central Government) বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পশ্চিমবঙ্গ, অসম ও পাঞ্জাবে সীমান্তের ৫০ কিলোমিটার পর্যন্ত ভিতরে তল্লাশি চালাতে পারবে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতাবৃদ্ধির প্রতিবাদে শনিবার সুপ্রিম কোর্টে গেল পাঞ্জাব সরকার। তাদের বক্তব্য, ওই বিবৃতি দিয়ে কেন্দ্রীয় সরকার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই চ্যালেঞ্জ করেছে। সংবিধানের ১৩১ নম্বর ধারা উল্লেখ করে পাঞ্জাব সরকারের কৌঁসুলি বলেছেন, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হচ্ছে বিএসএফকে। পাঞ্জাব সরকারের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান সীমান্তে অবস্থিত জেলাগুলির ৮০ শতাংশ অঞ্চলে বিএসএফ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। কিন্তু সংবিধানে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের। কেন্দ্রীয় সরকার রাজ্যের অধিকার কেড়ে নিতে চায়। ওই বিজ্ঞপ্তি জারির আগে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে আলোচনাও করেনি। সুপ্রিম কোর্ট এবিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে। বক্তব্য পেশ করার জন্য মোদী সরকারকে সময় দেওয়া হয়েছে ২৮ দিন। পাঞ্জাব সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। তাঁর কথায়, “পাঞ্জাব সরকারই প্রথম বিএসএফের ক্ষমতাবৃদ্ধির প্রতিবাদে আদালতে গেল। পাঞ্জাবের লিগ্যাল টিমকে অভিনন্দন জানাই।” https://twitter.com/sherryontopp/status/1469639478067097605 এর আগে সিধু একাধিকবার খোলাখুলি কংগ্রেসের সমালোচনা করেছেন। প্রাক্তন ক্রিকেটার সিধুকে নিয়ে অস্বস্তিতে পড়েছে তাঁর দল। তিনি এদিন বলেন, “সংবিধানে যে নীতির কথা বলা হয়েছে, তা রক্ষা করার জন্য লড়াই করতে হবে। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্যের স্বশাসনের ক্ষমতা রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চেয়ে নোটিশ পাঠিয়েছে আদালত।”

```