Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আজই বিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর, জেনে নিন তাঁর হবু স্ত্রী কেমন দেখতে, কী করেন

দ্য ওয়াল ব্যুরো: আজই দ্বিতীয়বারের জন্য বিয়ের (Marriage) পিঁড়িতে বসতে চলেছেন পাঞ্জাবের (Punjab CM) মুখ্যমন্ত্রী ৪৮ বছর বয়সী ভগৱন্ত সিং মান (Bagwant Mann)। চণ্ডীগড়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আজ চারহাত এক হতে চলেছে। পাত্রী হলেন ডা. গুরপ্রীত কৌ

আজই বিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর, জেনে নিন তাঁর হবু স্ত্রী কেমন দেখতে, কী করেন

শেষ আপডেট: 7 July 2022 14:25

দ্য ওয়াল ব্যুরো: আজই দ্বিতীয়বারের জন্য বিয়ের (Marriage) পিঁড়িতে বসতে চলেছেন পাঞ্জাবের (Punjab CM) মুখ্যমন্ত্রী ৪৮ বছর বয়সী ভগৱন্ত সিং মান (Bagwant Mann)। চণ্ডীগড়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আজ চারহাত এক হতে চলেছে। পাত্রী হলেন ডা. গুরপ্রীত কৌর (Dr Gurpreet Kaur)।

আগের স্ত্রীর সঙ্গে বছর ছয়েক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রাক্তন কৌতুকশিল্পী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর। স্বভাবতই, মুখ্যমন্ত্রীর নতুন হবু স্ত্রীকে নিয়ে কৌতূহল তুঙ্গে। আসুন, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কয়েকটি অজানা তথ্য।

হরিয়ানার কুরুক্ষেত্র জেলার পেহোয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী গুরপ্রীত কৌর পেশায় চিকিৎসক। তাঁর বাবা ইন্দরজিৎ সিংহ নাট একজন কৃষিজীবি। গুরপ্রীতের মা একজন গৃহবধূ।

জানা গেছে, তিন বোনের মধ্যে গুরপ্রীতই সবচেয়ে ছোট। তাঁর দুই দিদিই বিদেশে থাকেন।

মহাঋষি মার্কণ্ডেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে স্বর্ণপদক সহ এমবিবিএস ডিগ্রি পান গুরপ্রীত। প্রতিবেশীরা ভালবেসে তাঁকে গোপী দিদি বলে ডাকেন। এলাকায় অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান এবং দয়ালু বলেই পরিচিত গুরপ্রীত।

আপাতত পরিবারের সঙ্গে মোহালিতে থাকেন গুরপ্রীত। জানা গেছে, গত দু বছর ধরেই এই বিয়ের কথাবার্তা চলছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের গোপী দিদির বিয়েতে অত্যন্ত খুশি তাঁর প্রতিবেশীরা।

কাল দ্বিতীয়বার বিয়ে করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান


```