Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভিন্ গ্রহের প্রাণী আলো পাঠাচ্ছে! প্রধানমন্ত্রীকে ই-মেল করে বসলেন তিনি, নাজেহাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ গ্রহের প্রাণীর পাঠানো আলো দেখেছেন বলে দাবি করলেন পুণের এক ব্যক্তি। এই কথা বলে প্রধানমন্ত্রীর দফতরে ই-মেলও পাঠিয়েছেন তিনি। তার পর থেকেই তাঁর খোঁজে ছুটেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৪৭ বছর বয়সি ওই ব্যক্তি

ভিন্ গ্রহের প্রাণী আলো পাঠাচ্ছে! প্রধানমন্ত্রীকে ই-মেল করে বসলেন তিনি, নাজেহাল পুলিশ

শেষ আপডেট: 28 December 2018 06:25

দ্য ওয়াল ব্যুরো: ভিন্ গ্রহের প্রাণীর পাঠানো আলো দেখেছেন বলে দাবি করলেন পুণের এক ব্যক্তি। এই কথা বলে প্রধানমন্ত্রীর দফতরে ই-মেলও পাঠিয়েছেন তিনি। তার পর থেকেই তাঁর খোঁজে ছুটেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৪৭ বছর বয়সি ওই ব্যক্তির মানসিক অসুস্থতা রয়েছে। আচমকা এরকম একটি ই-মেল পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে সেটি পাঠানো হয় মহারাষ্ট্র সরকারের কাছে। তার পরেই খোঁজ শুরু করে পুলিশ। কয়েক দিনের মধ্যেই জানা যায়, ওই ই-মেল প্রেরক কোঠরুড এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ওই ব্যক্তির। তার পর থেকেই কিছু মানসিক সমস্যা দেখা দেয় তাঁর। তাঁর দাবি, কয়েক মাস আগে তিনি বাড়ির বাইরের গাছগুলিতে একটি অদ্ভুত আলো দেখতে পান। তিনি নিশ্চিত হন, সেটি ভিন্ গ্রহের কোনও প্রাণীর পাঠানো আলো। তারা পৃথিবীতে কোনও বিশেষ সঙ্কেত পাঠাচ্ছে। এর পরেই সময় নষ্ট না করে, বিষয়টির তদন্ত চেয়ে সটান প্রধানমন্ত্রীর দফতরে ই-মেল পাঠিয়ে দেন তিনি। তিনি যে এই মেল করেছেন, তা তাঁর পরিবারের কেউ জানতেও পারেননি।

```