Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জইশের গোপন ডেরা ওড়াল ভারতীয় সেনা, নিহত পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড কামরান-সহ দুই জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি রাতভর গুলির লড়াইয়ের শেষে খবর মিলল নিকেশ হয়েছে পুলওয়ামা সেনা কনভয়ে হামলার মূল চক্রী কামরান। সেই সঙ্গে মৃত্যু হয়েছে আরও দুই জঙ্গির। পুলওয়ামার পিংলান গ্রামে জইশ জঙ্গিদের গোপন ডেরা রয়েছে খবর পেয়ে গত কাল রাতেই তল্লাশ

জইশের গোপন ডেরা ওড়াল ভারতীয় সেনা, নিহত পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড কামরান-সহ দুই জঙ্গি

শেষ আপডেট: 17 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সেনা-জঙ্গি রাতভর গুলির লড়াইয়ের শেষে খবর মিলল নিকেশ হয়েছে পুলওয়ামা সেনা কনভয়ে হামলার মূল চক্রী কামরান। সেই সঙ্গে মৃত্যু হয়েছে আরও দুই জঙ্গির। পুলওয়ামার পিংলান গ্রামে জইশ জঙ্গিদের গোপন ডেরা রয়েছে খবর পেয়ে গত কাল রাতেই তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনার ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস। শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। জঙ্গির গুলিতে প্রাণ যায় মেজর-সহ চার জওয়ানের। দু’পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে দুই স্থানীয়েরও। পিংলান গ্রামে একটি বাড়িতে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে রবিবার গভীর রাতে বাড়ি ঘিরে ফেলে সেনা। সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ জওয়ানরাও। স্থানীয় সূত্রে তাঁরা জানতে পারেন, পুলওয়ামার পিংলান এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে আছে। সেখানে গেলে অতর্কিতে জওয়ানদের লক্ষ করে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা উত্তর দেন জওয়ানরাও। তবে সেখানে ২-৩ জনের থেকে বেশি জঙ্গি ছিল বলেই জানা গিয়েছে সেনাবাহিনীর তরফে। রাতভর চলে এই গুলি বিনিময়। মৃত্যু হয় এক মেজর-সহ চার জওয়ানের। নিহতদের মধ্যে রয়েছেন মেজর ডি এস দোন্ডিয়াল,হেড কনস্টেবল সেভ রাম, অজয় কুমার ও হরি সিং। গুলিতে গুরুতর জখম ডিআইজি (দক্ষিণ কাশ্মীর) অমিত কুমার। সঙ্কটজনক অবস্থায় তাঁকে আনা হচ্ছে দিল্লিতে। [caption id="attachment_81037" align="aligncenter" width="650"] কামরান।[/caption] সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার যেখানে আত্মঘাতী হামলা হয়েছিল তার থেকে ৬-৮ কিলোমিটার দূরে একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখানেই গা ঢাকা দিয়ে ছিল অবন্তীপোরায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল চক্রী কামরান ওরফে আবদুল রশিদ গাজি। সেনার গুলিতেই খতম হয় সে। সেই সঙ্গে মৃত্যু হয় অপর জঙ্গি হিলালের। হিলাল পুলওয়ামারই স্থানীয় বাসিন্দা। জইশের একটি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলেও খবর। https://twitter.com/ANI/status/1097333691876081665 গোয়েন্দারা জানতে পেরেছে, কামরান ওরফে আবদুল রশিদ গাজি আফগানিস্তানের বাসিন্দা। প্রথম জীবনে সে আফগান সেনায় কাজ করেছে। আইইডি তথা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে পাকা হাত এই কামরানের। তাকে আফগানিস্তান রিক্রুট করেছিল জইশ চিফ মাসুদ আজহার। তার পর পাক অধিকৃত কাশ্মীরে জইশ মহম্মদের ক্যাম্পে বেশ কিছু দিন ছিল আবদুল রশিদ। বস্তুত সেই সময়ে তার সঙ্গে সখ্য তৈরি হয় মাসুদ আজহারের। তার গত ডিসেম্বর মাসে ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢুকেছিল সে। কাশ্মীরে এসে নতুন নাম নেয় আবদুল রশিদ-কামরান। সেনা কনভয় হামলার অন্তত তিন মাস আগে থেকে জইশ-ই-মহম্মদের ফিদায়েঁ জঙ্গি আদিল আহমেদ দারকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছিল। এমনটাই জানিয়েছে গোয়েন্দা সূত্র। আদিলকে আত্মঘাতী হামলার জন্য তৈরি করার দায়িত্বই ছিল কামরানের উপর। আইইডি বিশেষজ্ঞ কামরানের নেটওয়ার্ক ছিল সাঙ্ঘাতিক।  সেনা কনভয়ে গাড়িবোমা হামলার গোটা ছকটাই তারই মস্তিষ্কপ্রসূত। সেনা সূত্রের খবর, এখনও গুলির লড়াই চলছে। পুরো এলাকা ঘিরে রয়েছেন জওয়ানরা। তল্লাশি চলছে জোরকদমে। এখনও এক, দু’জন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এ দিনের ঘটনার পর সেনাদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এস পি ভেদ। তাঁর কথায়, "পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড নিহত। ভারতীয় সেনাদের অভিনন্দন। সংঘর্ষে নিহত শহিদ সেনাদের প্রতি আমার সমবেদনা রইল।" আরও পড়ুন:

#Breaking : রাতভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, ফের পুলওয়ামাতেই শহিদ মেজর-সহ ৪ জওয়ান, নিহত আরও ১

https://thewall.in/news-national-4-soldiers-killed-in-encounter-in-jammu-and-kashmirs-pulwama/

```